ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

বিমানবন্দরে অজ্ঞান পার্টির মূলহোতা গ্রেফতার, উদ্ধার মোবাইল-টাকা-চেতনানাশক

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৭ মে ২০২৬ ইং | সময়: ৪:৩৯ মিনিট।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সক্রিয় অজ্ঞান পার্টির মূলহোতা মো. তাজুল ইসলামকে (৪৮) গ্রেফতার করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১৬ মে) রাতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এপিবিএন জানায়, শনিবার (১৬ মে) ভুক্তভোগী আরাফাত হোসেন (১৮) তার খালাতো ভাইকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। বিদায় পর্ব শেষে ডিপার্চার এলাকায় অবস্থানকালে তাজুল ইসলামের দেওয়া কফি পান করেন তিনি। পরে কফি পান করার পর আরাফাত অজ্ঞান হয়ে পড়েন। ঘটনার পর এয়ারপোর্ট (১৩) এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফাউজুল কবীর মঈনের নেতৃত্বে একটি বিশেষ দল মিরপুরের দারুসসালাম এলাকার ‘হোটেল রয়েলে’ অভিযান চালায়। অভিযানে ৫৫টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ১০টি বিভিন্ন মডেলের এয়ারবাড হেডফোন, ১৫টি হাতঘড়ি, চার পিস চেতনানাশক ট্যাবলেট, দুটি চেতনানাশক পুরিয়া, নগদ বাংলাদেশি ২ লাখ ২৩ হাজার টাকা, সৌদি আরবের ৫৩ দশমিক ৫০ রিয়াল, তুরস্কের ১ লিরা এবং বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় রবিবার (১৭ মে) ভুক্তভোগী আরাফাত হোসেন বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তাজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম পুলিশের কাছে স্বীকার করেন, তারা বাস ও রেলস্টেশন এলাকায় গিয়ে সম্ভাব্য টার্গেট ব্যক্তিদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে ঘনিষ্ঠতা তৈরি করতেন। পরে চা, কফি কিংবা সফট ড্রিংকের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাদের অজ্ঞান করে মূল্যবান মালামাল হাতিয়ে নিতেন। সন্দেহ এড়াতে মাঝে মাঝে তারা শারীরিকভাবে অক্ষম বা অসুস্থ ব্যক্তির অভিনয়ও করতেন বলে জানান তিনি। আসামির দেওয়া তথ্যমতে, তাজুল ইসলাম আরও চার থেকে পাঁচ জন সদস্যকে নিয়ে একটি অজ্ঞান পার্টির গ্যাং গড়ে তুলেছেন। চুরি করা মালামাল মিরপুরের দারুসসালাম এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষে সংরক্ষণ করে রাখা হতো বলেও তিনি জানিয়েছেন। এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্) অনিতা রানী সূত্রধর বলেন, বিমানবন্দর এলাকায় অজ্ঞান পার্টি প্রতিরোধ, চোরাচালান রোধ এবং অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন সবসময় সক্রিয় রয়েছে। এ ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

বিমানবন্দরে অজ্ঞান পার্টির মূলহোতা গ্রেফতার, উদ্ধার মোবাইল-টাকা-চেতনানাশক

আপডেট সময় ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬