ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার গুণগত পরিবর্তনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৬ মে ২০২৬ ইং| সময়: ৪:১৩ মিনিট

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে। এ কার্যক্রমের প্রতিটি ধাপে দেশপ্রেমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করণীয় নির্ধারণ করা হবে। তিনি বলেন, শুধু ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে নয়, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার গুণগত পরিবর্তনের লক্ষ্যেই সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার (১৬ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলনের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। তথ্যমন্ত্রী বলেন, মাতৃভূমির ৫৫ বছরের ইতিহাসে দেশ যেমন গৌরবের অধ্যায় দেখেছে, তেমনি নানা সংকট ও বিপর্যয়েরও মুখোমুখি হয়েছে। অতীতের সেই অভিজ্ঞতা থেকে অর্জিত প্রজ্ঞাকে বিশেষজ্ঞদের জ্ঞানের সঙ্গে সমন্বয় করে এগিয়ে যেতে চায় সরকার। তিনি আরও বলেন, চলচ্চিত্রসহ সংশ্লিষ্ট সব ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে কার্যকর মতবিনিময় ও চিন্তার আদান-প্রদান ছাড়া গুণগত মানসম্পন্ন সৃজনশীল উৎপাদন নিশ্চিত করা সম্ভব নয়। চলচ্চিত্রকে সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, যারা ব্যক্তিগত বিত্ত-বৈভবের স্বপ্ন ত্যাগ করে কেবল প্যাশন, দেশপ্রেম ও মানবকল্যাণের তাগিদে চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, রাষ্ট্রকে তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, সমাজ ও সভ্যতার বিকাশে ‘সফট পাওয়ার’ বা মেধার শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মন্ত্রী জানান, রাষ্ট্র ও আইনের বিধি-বিধানের আওতায় থেকে চলচ্চিত্রকর্মীদের জন্য সর্বোচ্চ সুযোগ সৃষ্টি করতে সরকার আন্তরিকভাবে কাজ করবে। তিনি বলেন, অতীতে আকর্ষণীয় নানা স্লোগান ও শব্দের আড়ালে চলচ্চিত্র মাধ্যমকে নির্দিষ্ট গোষ্ঠীর প্রোপাগান্ডা মেশিনে পরিণত করার করুণ অভিজ্ঞতা দেশের রয়েছে। যারা কোনো গোষ্ঠী বা মতবাদের দাসত্বে আবদ্ধ, তাদের পক্ষে মুক্তচিন্তার চর্চা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। চলচ্চিত্র সংসদ আন্দোলনকে কোনো নেপথ্য রিমোট কন্ট্রোলের হাতিয়ার না বানিয়ে, স্বাধীন ও মুক্তচিন্তার মাধ্যমে সমাজ পরিবর্তনের প্রকৃত আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। সম্মেলনে চলচ্চিত্র সংসদ আন্দোলনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট শিল্প সমালোচক ও চলচ্চিত্র বোদ্ধা মঈনুদ্দিন খালেদ-কে আজীবন সম্মাননা প্রদান করা হয়। ড. জহিরুল ইসলাম কচি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ম. জাভেদ ইকবাল। এছাড়াও দেশের বিভিন্ন চলচ্চিত্র সংসদের প্রতিনিধি, চলচ্চিত্র নির্মাতা ও গবেষকরা সম্মেলনে অংশগ্রহণ করেন। সূত্র: বাসস    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার গুণগত পরিবর্তনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপডেট সময় ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬