ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

গুম-হত্যার ঘটনার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির নতুন অভিযোগ

জেটিভি নিউজ বাংলা

তারিখ :১৩ মে ২০২৬ ইং,সময় : ১:২৯ মিনিট। ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুম, হত্যা ও নির্যাতনের অভিযোগের তদন্ত চেয়ে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে বিএনপি। সোমবার (১১ মে) দুপুরে বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে জমা দেন দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহউদ্দিন খান। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ওই সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিত দমন-পীড়নের শিকার হন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বিএনপির নেতাকর্মীদের অপহরণ করে গুম, নির্যাতন এবং দীর্ঘদিন আটক রেখে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়। বিএনপির দাবি অনুযায়ী, ওই সময় শুধুমাত্র ‘ক্রসফায়ার’ ঘটনায় ২ হাজার ২৭৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৭৭৬ জন ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, ২০২৫ সালের ৮ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে ২৪৩ পৃষ্ঠার একটি অভিযোগপত্র এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জমা দেওয়া হয়েছিল। সে সময় ন্যায়বিচারের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করা হয়েছে। একাধিকবার লিখিতভাবে তাগিদ দেওয়ার পরও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেও দাবি করা হয়। আবেদনে বিএনপি উল্লেখ করে, দলটিকে নিশ্চিহ্ন ও দুর্বল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা তৈরি করে ‘ক্রসফায়ারের’ নামে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবার এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। তাই এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছে বিএনপি।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

গুম-হত্যার ঘটনার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির নতুন অভিযোগ

আপডেট সময় ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬