ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

এআই প্রযুক্তি ব্যবহার করে সড়কের শৃঙ্খলা রক্ষা করা হবে 

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১২ মে ২০২৬ ইং, সময় : ১১:২২ মিনিট।

এআই প্রযুক্তি ব্যবহার করে সড়কের শৃঙ্খলা রক্ষা করা হবে

রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন ধাপে প্রবেশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এখন থেকে শুধু ট্রাফিক পুলিশের নজরদারি নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত করা হচ্ছে। লাল সিগন্যাল অমান্য, অবৈধ পার্কিং, উল্টো পথে চলাচলসহ বিভিন্ন ধরনের নিয়মভঙ্গ স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়ছে। ডিএমপির ট্রাফিক বিভাগ ইতোমধ্যে শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কাওরানবাজার, বিজয় সরণি ও এয়ারপোর্ট সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় এআই প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা স্থাপন করেছে। এসব ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করছে এবং ট্রাফিক আইন লঙ্ঘনের ছবি ও ভিডিও সংগ্রহ করছে। পরবর্তীতে সফটওয়্যারের মাধ্যমে তৈরি হচ্ছে স্বয়ংক্রিয় মামলা, যা সরাসরি গাড়ির মালিকের মোবাইলে পৌঁছে যাচ্ছে। এ অবস্থায় অনেকেই অসচেতনতা বা তথ্য না জানার কারণে নিয়ম ভেঙে জরিমানার মুখে পড়ছেন। আবার নোটিশ পাওয়ার পরও সময়মতো ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি জটিল হচ্ছে বলে জানা গেছে। ডিএমপি জানিয়েছে, ট্রাফিক আইন ভঙ্গ করলেই এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া সম্পন্ন হবে এবং নোটিশ ডাকযোগে ও ডিজিটাল মাধ্যমে পাঠানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এই পরিস্থিতিতে এআই-নির্ভর মামলা এড়াতে ট্রাফিক নির্দেশনা মেনে চলা জরুরি। ট্রাফিক সিগন্যাল কঠোরভাবে মানতে হবে। লাল বাতি অমান্য বা স্টপ লাইনের বাইরে গাড়ি অতিক্রম করলেই ক্যামেরায় ধরা পড়ার ঝুঁকি রয়েছে। নির্ধারিত লেন অনুসরণ করা এবং উল্টো পথে না চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্যস্ত মোড়গুলোতে। এছাড়া যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো এবং অবৈধ পার্কিং থেকে বিরত থাকতে হবে। এআই ক্যামেরা এসব কর্মকাণ্ডও শনাক্ত করছে। ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন সড়কে না নামানোর পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনও নোটিশ পেলে তা উপেক্ষা না করে নির্ধারিত প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যথায় পরবর্তী ধাপে আইনগত জটিলতা তৈরি হতে পারে। সবশেষে বলা হচ্ছে, এখন ট্রাফিক আইন ভঙ্গ গোপন রাখা সম্ভব নয়। ক্যামেরার নজর এড়িয়ে যাওয়ার সুযোগ প্রায় নেই। তাই জরিমানা ও মামলার ঝামেলা এড়াতে সচেতনভাবে সড়কে চলাচল এবং ট্রাফিক আইন মেনে চলাই একমাত্র উপায়।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

এআই প্রযুক্তি ব্যবহার করে সড়কের শৃঙ্খলা রক্ষা করা হবে 

আপডেট সময় ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬