ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ৩ জন নিহত

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১০ মে ২০২৬ ইং, সময়: ১২:১০ মিনিট  

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনির ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রবিবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র একটি পিকআপ ভ্যানে করে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে প্রবেশ করে। বিষয়টি বাড়ির মালিক টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দেন। পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে চোরদের ধাওয়া করেন। একপর্যায়ে জনতা ওই চক্রের তিন সদস্যকে আটক করে মারধর করে। এ সময় তাদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দা পাওয়া যায় বলে জানা গেছে। উত্তেজিত জনতা চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ এবং ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।  

জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ৩ জন নিহত

আপডেট সময় ১২:১১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬