ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে বাড়ছে জল্পনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে বাড়ছে জল্পনা

  তারিখ :০৮ মে ২০২৬ ইং,সময় : ১১:৪ মিনিট। কক্সবাজার সমুদ্রসৈকতের আকাশে হঠাৎ দেখা মিলেছে রহস্যময় আলোর এক দীর্ঘ রেখার। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আকাশ চিরে ধীরে ধীরে এগিয়ে যাওয়া ওই আলোকচ্ছটা ঘিরে মুহূর্তেই চাঞ্চল্যের সৃষ্টি হয় সৈকতজুড়ে। অনেকে মোবাইল ফোনে বিরল এই দৃশ্য ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন, আবার কেউ আতঙ্ক ও কৌতূহল নিয়ে শুরু করেন নানা আলোচনা। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী ও সুগন্ধা পয়েন্টে অবস্থানরত পর্যটক ও স্থানীয়রা এই অদ্ভুত আলোর রেখা প্রত্যক্ষ করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আকাশে দেখা যাওয়া আলোর রেখাটি অনেকটা ক্ষেপণাস্ত্র কিংবা রকেট উৎক্ষেপণের মতো মনে হচ্ছিল। সৈকতে উপস্থিত নুর মোহাম্মদ জানান, হঠাৎ এমন দৃশ্য দেখে প্রথমে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তার ভাষায়, টেলিভিশনে ইরান-ইসরায়েল যুদ্ধের সময় যেভাবে ক্ষেপণাস্ত্র দেখা গিয়েছিল, ঠিক তেমনই মনে হচ্ছিল ওই আলোর রেখাটি। পরে অবশ্য তিনি বুঝতে পারেন, এটি ভিন্ন ধরনের কোনো ঘটনা। জীবনে প্রথমবার এমন দৃশ্য দেখেছেন বলেও জানান তিনি। পরিবার নিয়ে সৈকতে ঘুরতে আসা পর্যটক সাইফুল ইসলাম বলেন, কক্সবাজারে এসে এমন দৃশ্যের সাক্ষী হবেন, তা কখনো ভাবেননি। তিনি জানান, সবাই মিলে দীর্ঘ সময় দাঁড়িয়ে ঘটনাটি দেখেছেন। ভয়ের পাশাপাশি এক ধরনের বিস্ময়ও কাজ করছিল তাদের মধ্যে। রহস্যময় ওই আলোর উৎস সম্পর্কে জানতে চাইলে কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুল হান্নান কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে ঘটনাটিকে ঘিরে বঙ্গোপসাগরে ভারতের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের নির্দিষ্ট আকাশসীমায় ‘নোটিশ টু এয়ারম্যান (নোটাম)’ জারি করেছে ভারত। খবরে আরও বলা হয়, ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৬’-এর পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতির অংশ হিসেবেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে কক্সবাজারের আকাশে দেখা রহস্যময় আলোর রেখাটি ভারতের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে সম্পর্কিত কি না, সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যদিও সময় ও ভৌগোলিক অবস্থানের মিল থাকায় ঘটনাটি ঘিরে জনমনে কৌতূহল ও জল্পনা ক্রমেই বাড়ছে।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে বাড়ছে জল্পনা

আপডেট সময় ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬