ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

খালিশপুরে তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার মূল হোতা ওহিদুল সাতক্ষীরা থেকে গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

খালিশপুরে তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার মূল হোতা ওহিদুল সাতক্ষীরা থেকে গ্রেফতার

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৮ মে ২০২৬ ইং সময়: সকাল ৯:৫৫ মিনিট। খুলনার খালিশপুরে আলোচিত তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার প্রধান হোতা ও একাধিক মামলার আসামি ওহিদুল ইসলামকে (৪৫) সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। র‌্যাব-৬ সিপিসি কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৭ মে রাত সোয়া ১২টার দিকে র‌্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল কলারোয়া থানার তুলসীডাঙ্গা তানিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গত ১২ এপ্রিল খালিশপুর থানায় সংঘটিত চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার প্রধান আসামি ওহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ওহিদুল ইসলামের পিসিপিআর পর্যালোচনায় দেখা গেছে, খালিশপুর, সোনাডাঙা ও সদর থানা এলাকায় তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা, একটি জুয়ার মামলা এবং ৮টি মাদক মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ওহিদুল ইসলাম খালিশপুর এলাকার অন্যতম মাদক কারবারি হিসেবে পরিচিত। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে কলারোয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

খালিশপুরে তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার মূল হোতা ওহিদুল সাতক্ষীরা থেকে গ্রেফতার

আপডেট সময় ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬