ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর হামলা, তিন সদস্য গুরুতর জখম; যৌথ বাহিনীর অভিযান চলছে

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

jtvnewsbangla তারিখ: ৬ মে ২০২৬ ইং,সময়:, রাত ১২:৩৭ মিনিট।  

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর হামলা, তিন সদস্য গুরুতর জখম; যৌথ বাহিনীর অভিযান চলছে

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে র‌্যাব-১১-এর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে র‍্যাবের তিন সদস্যকে গুরুতর আহত করে। ঘটনার পরপরই এলাকায় যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে এবং পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘বুইট্টা মাসুদ’ ও ‘জাহিদ’ গ্রুপের সদস্যরা এই হামলায় জড়িত থাকতে পারে। মঙ্গলবার (৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। আহত র‍্যাব সদস্যরা হলেন— ইব্রাহিম, মাহী ও নাজিবুল। তাদের মধ্যে নাজিবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই সদস্য বর্তমানে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, দুপুরের দিকে র‍্যাব-১১-এর পাঁচ থেকে ছয়জন সদস্য বোয়ালিয়া খাল এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহে যান। তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং ধাওয়া করে তিনজন সদস্যকে কুপিয়ে জখম করে। পরে আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর সন্ধ্যায় র‍্যাব-১১ এক বিবৃতিতে জানায়, মাসদাইর (বোয়ালিয়াখাল) এলাকায় মাদক স্পট ও সংশ্লিষ্টদের বিষয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধভাবে র‍্যাবের গোয়েন্দা দলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিন সদস্য আহত হন। হামলার সঙ্গে জড়িত মূল হোতাসহ সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, দেশীয় অস্ত্র হাতে একদল যুবক র‍্যাব সদস্যদের ধাওয়া করছে। সাদা পোশাকে থাকা এক সদস্যকে পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে দেখা যায়। তবে হামলাকারীদের সুনির্দিষ্ট পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে ‘বুইট্টা মাসুদ’ গ্রুপের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে, যা ‘জাহিদ’ গ্রুপের একটি সাব-গ্রুপ হিসেবে পরিচিত। এছাড়া আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। র‍্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, তিনজন সদস্য আহত হয়েছেন এবং বিস্তারিত পরে জানানো হবে। স্থানীয় বাসিন্দারা জানান, চিহ্নিত সন্ত্রাসী জাহিদ ও মাসুদ ওরফে বুইট্টা মাসুদের সহযোগীরাই এই হামলার সঙ্গে জড়িত। জাহিদ গ্রুপের একটি উপদল হিসেবে বুইট্টা মাসুদ গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়। এর আগে গত বছরের নভেম্বরে একই এলাকায় অভিযান চালাতে গিয়ে র‍্যাব সদস্যরা হামলার শিকার হন। ওই সময় সন্ত্রাসী জাহিদকে ধরতে গেলে তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে, এতে পাশের বাড়ির এক গৃহবধূ গুলিবিদ্ধ হন। জাহিদের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

নারায়ণগঞ্জে র‍্যাবের ওপর হামলা, তিন সদস্য গুরুতর জখম; যৌথ বাহিনীর অভিযান চলছে

আপডেট সময় ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬