ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

রাজধানী থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার হবিগঞ্জে

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

jtvnewsbangla  তারিখ :০৫ মে ২০২৬ ইং | সময় :১০:৪১ মিনিট।

রাজধানী থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার হবিগঞ্জে

রাজধানীর উত্তরখান চানপাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফরহাদ হোসেন ওরফে মাহির (২৩)-এর অর্ধগলিত মরদেহ হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ মে) দুপুরে উপজেলার আনন্দউড়া ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফরহাদ ঢাকার উত্তরখান এলাকার বাসিন্দা আবদুল আউয়ালের ছেলে। তিনি বেসরকারি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উত্তরা শাখার শিক্ষার্থী ছিলেন। গত ৩০ এপ্রিল রাতে বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফরহাদের নিখোঁজের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৃদুল সরকার (২০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বাড্ডা থানা পুলিশ ও হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করা হয়। পরে নিহতের ভাই আরিফ হোসেন মরদেহটি শনাক্ত করেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত মৃদুল সরকারের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় কৌশলে ফরহাদকে রাজধানীর আফতাবনগরের একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে নির্যাতনের পর হত্যা করা হয়। পরদিন ১ মে মরদেহটি গুম করার উদ্দেশ্যে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে মাধবপুরের ওই স্থানে ফেলে আসা হয়। প্রাথমিকভাবে ব্যক্তিগত দ্বন্দ্ব ও পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।   মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

রাজধানী থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার হবিগঞ্জে

আপডেট সময় ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬