ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

আওয়ামী লীগ আমলের হত্যা-গুমে ১,৮৫৫ মামলা, তদন্ত চলছে অধিকাংশের

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ৩০ এপ্রিল ২০২৬ ইং| সময়: ০১:৫৩ মিনিট

আওয়ামী লীগ আমলের হত্যা-গুমে ১,৮৫৫ মামলা, তদন্ত চলছে অধিকাংশের

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই আন্দোলনের পর দেশের বিভিন্ন থানায় মোট ১ হাজার ৮৫৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৭৯৯টি হত্যা মামলা এবং ১ হাজার ৫৬টি অন্যান্য ধারায় মামলা রয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম-এর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আইনমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় সংঘটিত এসব ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে ১৫৮টি মামলার তদন্ত শেষ হয়েছে, যার মধ্যে ৪৮টি হত্যা মামলা এবং ১১০টি অন্যান্য মামলা। এসব মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এবং বিচার কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান, বাকি ১ হাজার ৬৯৭টি মামলার তদন্ত এখনও প্রক্রিয়াধীন। বিপুল সংখ্যক মামলার তদন্ত জটিল ও সময়সাপেক্ষ হলেও দ্রুত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। প্রতিটি মামলায় যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে, যাতে বিচারের সময় কোনো দুর্বলতা না থাকে। জামিন প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ারাধীন বিষয়। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় সক্রিয়ভাবে জামিনের বিরোধিতা করছেন। মন্ত্রী আরও বলেন, সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং হত্যা, গুম ও নির্যাতনের মতো অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

আওয়ামী লীগ আমলের হত্যা-গুমে ১,৮৫৫ মামলা, তদন্ত চলছে অধিকাংশের

আপডেট সময় ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬