ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

চট্টগ্রাম শহর পানির ওপর ভাসছে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

jtvnewsbangla |

তারিখ :৩০ এপ্রিল ২০২৬ ইং,সময় : ০১:৪৩ মিনিট।

চট্টগ্রাম শহর পানির ওপর ভাসছে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  চট্টগ্রাম প্রতিনিধি: টানা তিন দিনের ভারী বৃষ্টির পর সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে সমালোচনার মধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না, বরং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর প্রবর্তক এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চিত্র তুলে ধরা হয়েছে, বাস্তবে তেমন অবস্থা তিনি দেখেননি। হঠাৎ অতিবৃষ্টির কারণে কিছু স্থানে সাময়িকভাবে পানি জমলেও তা দ্রুত নিষ্কাশন হয়ে গেছে। প্রতিমন্ত্রী জানান, প্রবর্তক মোড়ে সীমিত পরিসরে জলাবদ্ধতা দেখা গেলেও তা বড় কোনো সমস্যা নয়। পুরো নগরীর তুলনায় এটি খুবই ছোট এলাকা। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছেন এবং নগরবাসীর দুর্ভোগে দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন। জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্প প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, নগরীর ৩৬টি খালের মধ্যে ৩০টির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি খালগুলোর কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। হিজড়া খালে নির্মাণাধীন রিটেইনিং ওয়ালের কারণে পানি প্রবাহে সাময়িক বিঘ্ন ঘটেছিল। তিনি জানান, আগামী পাঁচ দিনের মধ্যে ওই খালের স্টিল স্ট্রাকচার অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করা হবে। বর্ষা শেষে পুনরায় খাল সংস্কারের কাজ শুরু হবে। পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সিডিএ ও সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

চট্টগ্রাম শহর পানির ওপর ভাসছে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আপডেট সময় ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬