ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

ঢাকা, ২৯ এপ্রিল ২০২৬ ইং,সময়: ৩:৩৮ মিনিট।

লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান হত্যা মামলায় আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।ন বুধবার (২৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ২৭ এপ্রিল মঞ্জুর হওয়া দুই দিনের রিমান্ড শেষে আজ আফজাল নাছেরকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে পুনরায় তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নির্দেশনা ও অর্থায়নে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়। ঘটনার মূল রহস্য উদঘাটন ও তদন্তের স্বার্থে তাকে পুনরায় রিমান্ডে নেওয়া জরুরি বলে উল্লেখ করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট মাহমুদুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেন। বিকাল ৪টার দিকে উত্তরা পূর্ব থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজমপুর ফুট ওভারব্রিজের নিচে পৌঁছালে আসামিসহ অজ্ঞাত ব্যক্তিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ করেন। গুলিবিদ্ধ হয়ে মাহমুদুল হাসান মাটিতে লুটিয়ে পড়েন এবং পরে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এর আগে ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে মো. আফজাল নাছেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর থেকে মিরপুর মডেল ও পল্টন থানার পৃথক হত্যা মামলায় তাকে একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত মোট প্রায় ৩০ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬