ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

মুক্তিযুদ্ধ বনাম ‘৫ আগস্ট’ ইস্যুতে সংসদে উত্তেজনা, পাল্টাপাল্টি বক্তব্যে সরব অধিবেশন

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৮ এপ্রিল ২০২৬ | সময়: ১০:৫৬ মিনিট।

মুক্তিযুদ্ধ বনাম ‘৫ আগস্ট’ ইস্যুতে সংসদে উত্তেজনা, পাল্টাপাল্টি বক্তব্যে সরব অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিন মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। দিনটিতে গুরুত্বপূর্ণ আলোচনা ও আইন প্রণয়নের পাশাপাশি সংসদে উত্তেজনা, তর্ক-বিতর্ক এবং কিছু হাস্যরসাত্মক মুহূর্তও দেখা যায়। মুক্তিযুদ্ধ বনাম ‘৫ আগস্ট’ তুলনায় তীব্র প্রতিক্রিয়া কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য জামায়াতে ইসলাম করতে পারেন না—এটি হলে তা ‘ডাবল অপরাধ’ হিসেবে গণ্য হবে। মুক্তিযুদ্ধের সঙ্গে ‘৫ আগস্ট’-এর তুলনা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করা প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনার মতো।” তার এই বক্তব্যের পরপরই সংসদ কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে হট্টগোল ও বাক-বিতণ্ডা শুরু হলে পরিস্থিতি সামাল দিতে স্পিকারকে হস্তক্ষেপ করতে হয়। আইডেন্টিটি নিয়ে মন্তব্যে বিরোধী দলের প্রতিবাদ ফজলুর রহমানের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, “আমার পরিচয় বা আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে—এটি গুরুতর অপরাধ। আমি কোন রাজনৈতিক দল করব বা কোন আদর্শে বিশ্বাস করব, সেটি আমার নাগরিক অধিকার।” তিনি স্পিকারের কাছে তার বিরুদ্ধে দেওয়া বক্তব্যের ‘অসংসদীয় অংশ’ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। এ বিষয়ে স্পিকার জানান, বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফেসবুক রাজনীতি নিয়ে মন্তব্য অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হওয়ার জন্য বড় বড় কথা বলে রাজনীতি করা যায় না।” মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ একদিকে, আর ভবিষ্যতের সব আন্দোলন অন্যদিকে—এটি কখনো প্রতিস্থাপনযোগ্য নয়।” এসময় অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ উঠলে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার প্রমাণ দাবি করেন। তিনি বলেন, “জাতীয় সংসদে কোনো অভিযোগ আনলে তার পক্ষে প্রমাণ থাকতে হবে।” সংসদে হাস্যরসের মুহূর্ত অধিবেশনের একপর্যায়ে সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেন, “আমরা চেষ্টা করি, কিন্তু বিরোধী দল আমাদের ভালোবাসে না।” এসময় তিনি উর্দু ভাষায় বক্তব্যের একটি অংশ উপস্থাপন করলে সংসদ কক্ষে হাসির রোল পড়ে যায়। তিনি আরও উল্লেখ করেন, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বক্তব্য অনেককেই আকৃষ্ট করে। ‘ভালোবাসার কারণেই সমালোচনা’—শফিকুর রহমান পার্থের বক্তব্যের জবাবে শফিকুর রহমান রসিকতা করে বলেন, “সবাই আমাকে খুব ভালোবাসে, তাই আমাকে নিয়ে কচলানো হয়।” তিনি অভিযোগ করেন, তার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। দিনটির অধিবেশনে তর্ক-বিতর্ক, উত্তেজনার পাশাপাশি এমন কিছু বক্তব্য ও ঘটনারও অবতারণা হয়েছে, যা সংসদের আনুষ্ঠানিক পরিবেশে ভিন্নমাত্রা যোগ করেছে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

মুক্তিযুদ্ধ বনাম ‘৫ আগস্ট’ ইস্যুতে সংসদে উত্তেজনা, পাল্টাপাল্টি বক্তব্যে সরব অধিবেশন

আপডেট সময় ১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬