ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইনের শাসন ছাড়া গণতন্ত্র সুসংহত নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩, আহত ৫ সেন্ট পিটার্সবার্গে পুতিন–আরাঘচি বৈঠক: মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে রাশিয়ার পূর্ণ সহায়তার আশ্বাস সাংবাদিককে তুলে নিতে এসেছে সাবরেজিস্টার জাকিরের ক্যাডারবাহিনীসহ সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে নুসরাত তাবাসসুমের রিট হজ করতে গিয়ে হাজির মৃত্যু  যশোর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, উন্নয়ন কার্যক্রম উদ্বোধন ও জনসভায় যোগ যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ১৪ মহামারির পর বদলে গেছে তরুণ প্রজন্মের চেহারা হাম থামছেই না, একদিনে আরও ৮ শিশুর মৃত্যু—মোট প্রাণহানি ২১৬

আইনের শাসন ছাড়া গণতন্ত্র সুসংহত নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট সময় ২৫ মিনিট আগে
  • ২ বার পড়া হয়েছে

jtvnewsbangla

তারিখ : ২৮ এপ্রিল ২০২৬ ইং,সময় : ২:২৮ মিনিট।

আইনের শাসন ছাড়া গণতন্ত্র সুসংহত নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

  ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সুসংহত করতে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠার কোনও বিকল্প নেই। ন্যায়বিচার সবার জন্য সমানভাবে প্রযোজ্য বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, যে দেশে আইনের শাসন ও মানবাধিকার নেই, সে দেশ কখনই মানবিক হতে পারে না। দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ আবারও গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, অর্থের অভাবে যাতে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্য নিয়ে সরকার লিগ্যাল এইড কর্মসূচি চালিয়ে যাচ্ছে। কোনও ভুক্তভোগী যেন কেবল আর্থিক অসচ্ছলতার কারণে আইনগত সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আর্থিকভাবে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য ‘অ্যাক্সেস টু জাস্টিস’ নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। ন্যায়বিচার শুধু আইনের বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিটি মানুষের জীবনে বাস্তব রূপ পাক—এটাই বর্তমান সরকারের প্রত্যাশা। অনুষ্ঠানে আইনমন্ত্রী আসাদুজ্জামান ও প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

আইনের শাসন ছাড়া গণতন্ত্র সুসংহত নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

আইনের শাসন ছাড়া গণতন্ত্র সুসংহত নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ২৫ মিনিট আগে