ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

সেন্ট পিটার্সবার্গে পুতিন–আরাঘচি বৈঠক: মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে রাশিয়ার পূর্ণ সহায়তার আশ্বাস

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সেন্ট পিটার্সবার্গে পুতিন–আরাঘচি বৈঠক: মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে রাশিয়ার পূর্ণ সহায়তার আশ্বাস

জেটিভি নিউজ বাংলা |

তারিখ :২৭ এপ্রিল ২০২৬ ইং, সোমবার,সময় :০৮:০২ মিনিট। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি। সোমবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে পুতিন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি রাশিয়া তার সামর্থ্যের সবটুকু দিয়ে সহায়তা করবে। বৈঠকে পুতিন জানান, তিনি মোজতবা খামেনির কাছ থেকে একটি বার্তা পেয়েছেন। ইরানের জনগণের প্রশংসা করে তিনি বলেন, তারা সাহসিকতার সঙ্গে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করছে। একই সঙ্গে আশা প্রকাশ করেন, বর্তমান সংকট কাটিয়ে ইরান আবারও স্থিতিশীলতা ও শান্তির পথে ফিরবে। সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন আব্বাস আরাঘচি। তিনি রাশিয়া-ইরান সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্ব’ হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে। রাশিয়ার সমর্থনের জন্য পুতিন ও মস্কোকে ধন্যবাদ জানিয়ে আরাঘচি বলেন, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানের জনগণের দৃঢ় অবস্থান প্রমাণ করে তারা এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে শান্তি আলোচনায় অচলাবস্থা দূর করতে বৃহত্তর কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন দেশ সফর করছেন ইরানের এই কূটনীতিক। সফরের অংশ হিসেবে তিনি প্রথমে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, পরে ওমান এবং সেখান থেকে পুনরায় ইসলামাবাদ হয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছান।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

সূত্র: স্পুটনিক নিউজ

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

সেন্ট পিটার্সবার্গে পুতিন–আরাঘচি বৈঠক: মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে রাশিয়ার পূর্ণ সহায়তার আশ্বাস

আপডেট সময় ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬