ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ছয় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

jtvnewsbangla

| ২৬ এপ্রিল ২০২৬ ইং |সময় : ১:১২ মিনিট।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ছয় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেপ্তার

গাজীপুরে মাদক ও অপরাধ দমনে অভিযান জোরদার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। সদর ও বাসন থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে মোট ছয়জন মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, একটি মোটরসাইকেল এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল মধ্যরাতে বাসন থানার এসআই (নিঃ) মো. আল আমিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তেলিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাড়িয়ালী পূর্বপাড়া এলাকার একটি সড়ক থেকে ৬০০ পিস ইয়াবাসহ মো. কাইয়ুম হোসেন (২৯) ও মো. মিজানুর রহমান সবুজ (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৫৫ সিসির সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল এবং দুটি স্মার্টফোন জব্দ করা হয়। একই দিনে গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত পৃথক আরেকটি অভিযানে আরও তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা, আধা কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও আরেকটি অভিযানে একজন ছিনতাইকারীকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

#Gazipur #GMP #CrimeNews #DrugRaid #Yaba #BangladeshNews #jtnewsbangla

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ছয় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট সময় ০১:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬