ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

কুমিল্লায় অসৌজন্যমূলক আচরণ: বিচারপতি আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে বিরত রাখলেন প্রধান বিচারপতি

  • Reporter Name
  • আপডেট সময় ০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

কুমিল্লায় অসৌজন্যমূলক আচরণ: বিচারপতি আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে বিরত রাখলেন প্রধান বিচারপতি

জেটিভি নিউজ বাংলা

২৩ এপ্রিল ২০২৬ ইং , বৃহস্পতিবার,সময় : ১:০৮ মিনিট। কুমিল্লায় একটি সামাজিক অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশে তাকে সাময়িকভাবে বিচারিক কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, গত ১৬ এপ্রিল প্রধান বিচারপতি যে ৬৩টি বেঞ্চ পুনর্গঠন করেন, সেখানে বিচারপতি আব্দুল মান্নানকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর ফলে বর্তমানে তিনি কোনো বেঞ্চে দায়িত্ব পালন করছেন না। এর আগে গত ৩ এপ্রিল কুমিল্লায় অ্যাপেক্স ক্লাবের এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিচারপতি আব্দুল মান্নান অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে। অনুষ্ঠানে তিনি নিজের বিচারপতি পরিচয় ব্যবহার করে হুমকি দেন এবং একপর্যায়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর মো. আব্দুল মান্নান হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুরের জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

কুমিল্লায় অসৌজন্যমূলক আচরণ: বিচারপতি আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে বিরত রাখলেন প্রধান বিচারপতি

আপডেট সময় ০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬