ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন নাদিয়া পাঠান পাপন, মা ছিলেন আওয়ামী লীগ নেত্রী—সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

২০ এপ্রিল ২০২৬ ইং  | সময় : ০৮: ২৪ মিনিট।

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন নাদিয়া পাঠান পাপন, মা ছিলেন আওয়ামী লীগ নেত্রী—সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দা নাখলু আক্তারের মেয়ে নাদিয়া পাঠান পাপন। এ ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। মেয়ের মনোনয়ন পাওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করে সৈয়দা নাখলু আক্তার বলেন, রাজনীতি নিয়ে মা-মেয়ের মধ্যে কখনও কোনো মতানৈক্য হয়নি। তিনি জানান, শ্বশুরবাড়িতে থাকার কারণে তার মেয়ে ঢাকাতেই রাজনীতি করেছেন। নাদিয়া পাঠান পাপন বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ইউনিয়ন পর্যায় থেকে রাজনীতি শুরু করে ধীরে ধীরে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। জুলাই অভ্যুত্থানেও তিনি সরাসরি মাঠে সক্রিয় ছিলেন। অন্যদিকে তার মা সৈয়দা নাখলু আক্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি জেলা পরিষদের সদস্য এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, “রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। সৈয়দা নাখলু আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সহ-সভাপতি, বিজয়নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং জেলা পরিষদের সদস্য ছিলেন। কিন্তু তার মেয়ে নাদিয়া পাঠান পাপন বর্তমানে বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোনীত হয়েছেন।” তিনি আরও জানান, বিজয়নগরের সন্তান হিসেবে দলমতের ঊর্ধ্বে উঠে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো উচিত। বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার বিকেলে নাদিয়া পাঠান পাপনের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার মা সৈয়দা নাখলু আক্তার সাংবাদিকদের বলেন, তিনি অনেক আগেই আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে এসেছেন। তার মেয়ে ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনীতি নিয়ে তাদের মধ্যে কখনও কোনো মতানৈক্য হয়নি। মেয়ের মনোনয়ন পাওয়ায় একজন মায়ের স্বাভাবিক যে অনুভূতি হওয়ার কথা, তারও ঠিক সেই অনুভূতিই হচ্ছে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন নাদিয়া পাঠান পাপন, মা ছিলেন আওয়ামী লীগ নেত্রী—সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা

আপডেট সময় ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬