ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

কালিয়াকৈরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওষুধ কারখানার কর্মচারী হত্যা, গ্রেফতার ২

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২০ এপ্রিল ২০২৬ ইং সময়: ১১:০৯ মিনিট।

কালিয়াকৈরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওষুধ কারখানার কর্মচারী হত্যা, গ্রেফতার ২

  গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওষুধ কারখানার কর্মচারী শফিকুল ইসলাম বুলবুল (৫২) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) রাতে জেলা পুলিশ এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করে। নিহত শফিকুল ইসলাম বুলবুল বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাতগ্রামের মৃত নবাব আলীর ছেলে। তিনি কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া এলাকায় আনসার একাডেমির ৩ নম্বর গেট সংলগ্ন একতা টাওয়ারে পরিবারসহ ভাড়া থাকতেন। দীর্ঘ ২০ বছর ধরে তিনি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় প্রোডাকশন হেলপার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টার দিকে কালিয়াকৈরের রাখালিয়াচালা এলাকার একটি ভাড়া বাসা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আফজাল হোসেন মাসুদ (২৫) এবং জামালপুর সদর উপজেলার রিপন হোসেন মুন্না (২৪)। রোববার (১৯ এপ্রিল) তাদের আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, গত ১৫ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরেন বুলবুল। তার স্ত্রী ফরিদা বেগম রাতের ডিউটিতে থাকায় তাকে আনতে রাত ১০টার দিকে তিনি বাসা থেকে বের হন। এরপর রাত সোয়া ১২টার দিকে স্ত্রী ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে বাসায় ফিরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ১৬ এপ্রিল সকাল ৬টার দিকে সফিপুর আনসার একাডেমির ১ নম্বর গেটের পূর্ব পাশে সফিপুর-চন্দ্রা সড়কের দক্ষিণে বিদ্যুতের খুঁটির পাশে বুলবুলের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং বাঁ উরুতে ছিদ্রযুক্ত জখম ছিল। এ ঘটনায় নিহতের ছেলে রেজোয়ান আহমেদ শ্রাবণ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ দুই আসামিকে গ্রেফতার করে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য দিয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

কালিয়াকৈরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওষুধ কারখানার কর্মচারী হত্যা, গ্রেফতার ২

আপডেট সময় ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬