ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬ যুদ্ধবিরতি কাগজে-কলমে, যুদ্ধ চলছে মাঠে: আন্তর্জাতিক আইন কি ব্যর্থ? ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন উপসর্গ শনাক্ত ১ হাজার ৩২ জনের কর্মসংস্থান ও বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, নতুন বাজেটে অর্থনীতিতে গতি ফেরানোর বড় পরিকল্পনা বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা ও আইসিটি খাতে যৌথ কাজের ঘোষণা পদ্মা নদী থেকে উদ্ধার করা হলো ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাস, নেই কোনো প্রাণহানির খবর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে অসুস্থতা বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা মারজান সাত্রাপি আর নেই ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

দিনাজপুরে অগ্নিকাণ্ডে দম্পতির মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২০ এপ্রিল  ইং ২০২৬ সময়: ৯: ২০ মিনিট।

দিনাজপুরে অগ্নিকাণ্ডে দম্পতির মৃত্যু

দিনাজপুর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি বসতবাড়ি থেকে আগুনের শিখা দেখতে পান আশপাশের লোকজন। পরিস্থিতি বুঝে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর ঘরের ভেতর থেকে দম্পতির দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়, যা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ছাত্রদল-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে অগ্নিসংযোগ; আহত অন্তত ৬

দিনাজপুরে অগ্নিকাণ্ডে দম্পতির মৃত্যু

আপডেট সময় ০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬