ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু, নারায়ণগঞ্জে শোকের ছায়া

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৮ এপ্রিল ২০২৬ ইং | সময়: ১১:৪৫ মিনিট।  

লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু, নারায়ণগঞ্জে শোকের ছায়া

নারায়ণগঞ্জ শহরের সিটি পার্ক লেকে ডুবে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জল্লারপাড় এলাকার ওই লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই শিশু সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে। তারা নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকার আলমাস মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে দুই ভাই মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সন্ধ্যার পর তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে লেকের পাড়ে তাদের পাঞ্জাবি ও জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় পানিতে নেমে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে প্রথমে আল আমিন এবং পরে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশু দুজনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পার্ক এলাকার এক স্থানীয় বাসিন্দা জানান, বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর রাত পর্যন্ত না ফেরায় স্বজনরা লেকের পাড়ে এসে কান্নাকাটি করছিলেন। পরে এলাকাবাসী পানিতে নেমে খোঁজাখুঁজির পর দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেকের পানিতে গোসল করতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু, নারায়ণগঞ্জে শোকের ছায়া

আপডেট সময় ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬