ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মানিকগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২—আহত ১ মালদহে দুই বাংলাদেশি আটক রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ হেলপারের প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি, সুশাসন ও বাস্তবতার ওপর গুরুত্বারোপ ইতিহাস বিকৃতি ভবিষ্যতের জন্য ক্ষতিকর: তারেক রহমান টাকা আর ক্ষমতার দাপটে কাগজহীন জমি ক্রয়! সাধাপুরে সিরাজুলের দুঃসাহসিক স্বীকারোক্তি ক্যামেরার সামনে গৌরবের স্বীকৃতি: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার-২০২৬, তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক মর্যাদা, চালু হবে আন্তর্জাতিক ফ্লাইট স্বর্ণের দামে আবারও ঊর্ধ্বগতি, ভরিতে বেড়েছে ২,২১৬ টা ই-ভ্যাট রিটার্ন জমার সময় ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড

মালদহে দুই বাংলাদেশি আটক

  • Reporter Name
  • আপডেট সময় ৯ ঘন্টা আগে
  • ৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১৭ এপ্রিল ২০২৬ ইং | সময়: ৮:৫৯ মিনিট।

মালদহে দুই বাংলাদেশি আটক

  দালালের প্রতারণার অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গের মালদহ টাউন রেলস্টেশন এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে গভর্নমেন্ট রেল পুলিশ (জিআরপি)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় স্টেশন চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাদের প্রথমে আটক করা হয়। মালদহ টাউন জিআরপি থানার ইনচার্জ প্রশান্ত রাই জানান, স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেন। জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন সফিকুল আলম (৩৮) ও মহম্মদ সোনি (১৯)। তারা যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর জেলার বাসিন্দা। প্রায় দুই দিন আগে বৈষ্ণবনগর সীমান্ত অথবা কালিয়াগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তারা। তবে ভারতে প্রবেশের পরই দালালের খপ্পরে পড়ে তাদের সঙ্গে প্রতারণা করা হয় বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ রয়েছে, দালাল তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যায়, ফলে তারা স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। জিআরপি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) তাদের আদালতে হাজির করা হলে আদালত সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। ঘটনাটি সীমান্তপথে মানবপাচার ও দালালচক্রের সক্রিয়তার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২—আহত ১

মালদহে দুই বাংলাদেশি আটক

আপডেট সময় ৯ ঘন্টা আগে