ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে জমির নথিপত্রে ভয়ংকর জালিয়াতি: সিরাজুল ইসলামের ‘খুঁটির জোর’ কোথায়? শেরপুরের নবীনগরে ২০০ বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা: ইতিহাস, জনশ্রুতি আর গ্রামবাংলার উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে রাজধানীতে শুরু হয়েছে বর্ণিল ‘বৈশাখী শোভাযাত্রা’। কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ চালু হলেও শুরুতেই ভোগান্তি, সার্ভার জটিলতায় বিপাকে গ্রাহকরা মানবিকতার স্পর্শে ফিরে পেলেন হারানো মোবাইল—অজ্ঞাত বাইকারে আবেগে ভাসলেন চেয়ারম্যান তীব্র গরমে পর্যাপ্ত পানি পান জরুরি, অবহেলায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি রাজধানীতে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদের ইন্তেকাল হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ছাড়ে সহযোগিতার আশ্বাস দিলেন ইরানের রাষ্ট্রদূত রাজশাহীতে ফুটপাত দখলের মহোৎসব, চাঁদাবাজির অভিযোগে জনদুর্ভোগ চরমে সৈয়দপুরে অসুস্থ ত্রাণমন্ত্রী দুলু, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে

হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ছাড়ে সহযোগিতার আশ্বাস দিলেন ইরানের রাষ্ট্রদূত

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ছাড়ে সহযোগিতার আশ্বাস দিলেন ইরানের রাষ্ট্রদূত

তারিখ : ১২ এপ্রিল ২০২৬ ইং|সময়: ৬:০১ মিনিট। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেছেন, যুদ্ধাবস্থার কারণে হরমুজ প্রণালিতে অনেক জাহাজ আটকে আছে এবং এর মধ্যে বাংলাদেশের কিছু জাহাজও রয়েছে। তিনি জানান, বাংলাদেশকে সহযোগিতা করে দ্রুত জাহাজগুলো ছাড়ার ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট জাহাজগুলো শিগগিরই নিরাপদে হরমুজ প্রণালি পার হতে পারবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন। রোববার দুপুরে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ : মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি’ শীর্ষক শোক সমাবেশ ও যুদ্ধাপরাধ বিরোধী প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও ইরান-এর সম্পর্ক অত্যন্ত ভালো এবং বাংলাদেশকে তারা ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে দেখে। দুই দেশের মধ্যে কোনো শত্রুতা নেই বলেও তিনি মন্তব্য করেন। পাকিস্তান-এর মধ্যস্থতায় ইসলামাবাদ-এ ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার বিষয়ে তিনি বলেন, মর্যাদার ভিত্তিতে আলোচনা হলে তবেই ইরান অংশ নেবে, অন্যথায় নয়। একই সঙ্গে তিনি জানান, যুদ্ধবিরতির সময়কালে ইরান কোনো হামলা করবে না, তবে হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র কখনোই প্রকৃত শান্তি চায় না এবং তারা ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকাতেই হামলা চালিয়েছে। তার মতে, ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা ব্যর্থ হয়েছে এবং হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের প্রচেষ্টাও সফল হয়নি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর বিরুদ্ধে ইরানে হামলা ও শিশু হত্যার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি করেন। এ সময় কর্মসূচিতে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত শিশুদের প্রতীকী কফিন, রক্তাক্ত স্কুলব্যাগ ও ছবি প্রদর্শন করা হয়। পাশাপাশি যুদ্ধবিরোধী স্বাক্ষর কর্মসূচি এবং শিক্ষার্থীদের প্রতীকী রক্তভেজা হাতের ছাপ প্রদানের আয়োজন করা হয়।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

সাভারে জমির নথিপত্রে ভয়ংকর জালিয়াতি: সিরাজুল ইসলামের ‘খুঁটির জোর’ কোথায়?

হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ছাড়ে সহযোগিতার আশ্বাস দিলেন ইরানের রাষ্ট্রদূত

আপডেট সময় ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬