ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ইরানে দুই ‘রাষ্ট্রদ্রোহী’র ফাঁসি কার্যকর

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ ৫ এপ্রিল ২০২৬ ইং, সময়: ০২:০৭ মিনিট।

ইরানে দুই ‘রাষ্ট্রদ্রোহী’র ফাঁসি কার্যকর

ইরানের তেহরান প্রশাসন দেশজুড়ে চলা তীব্র সরকারবিরোধী আন্দোলনের সুযোগ নিয়ে দেশের ক্ষতি করার দায়ে দুই চিহ্নিত ‘গাদ্দার’ বা রাষ্ট্রদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। রোববার (৫ এপ্রিল) তাদের ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করা হয়। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। ফাঁসি কার্যকর হওয়া দুই ব্যক্তির নাম মোহাম্মদ আমিন বিগলারি ও শাহিন ওয়াহিদিপারস্ত। ইরানি গণমাধ্যম তাদের দেশপ্রেমহীন ‘শত্রু এজেন্ট’ ও ‘গাদ্দার’ হিসেবে অভিহিত করেছে। মামলার অভিযোগে বলা হয়েছে, উত্তাল দেশব্যাপী বিক্ষোভ চলাকালে তারা তেহরানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এছাড়া ঘাঁটির সুরক্ষিত অস্ত্রাগার দখল করে দেশে আরও বড় ধরনের অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করেছিল তারা। আদালতে সব তথ্য-প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় আজ সকালে তাদের ফাঁসি কার্যকর করা হয়। ইরানে গত জানুয়ারিতে শুরু হওয়া বিক্ষোভগুলো মূলত ভয়াবহ অর্থনৈতিক সংকটের প্রতিবাদে হয়। পরে তা রূপ নেয় গণঅভ্যুত্থানে, যা ইসলামি প্রজাতন্ত্রের শাসনব্যবস্থা পরিবর্তনের দাবিতে গড়ায়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটি দেশটির অন্যতম ভয়াবহ ও রক্তক্ষয়ী গণসংঘাত হিসেবে চিহ্নিত। অন্যদিকে, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, ২ এপ্রিল গজল হেসার কারাগারে কিশোর আমির হোসেন হাতামির ফাঁসি কার্যকর হয়েছে। সংস্থাটি বিগলারি ও ওয়াহিদিপারস্তসহ আরও দুই ব্যক্তির মৃত্যুদণ্ডের আশঙ্কা প্রকাশ করেছে। ইতোমধ্যেই এই ফাঁসির পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বাকিদের ভাগ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।  

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ইরানে দুই ‘রাষ্ট্রদ্রোহী’র ফাঁসি কার্যকর

আপডেট সময় ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬