ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

হামের টিকাদান শুরু—৬ মাস থেকে ৫ বছরের সব শিশুকে টিকা দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ : ৫ এপ্রিল ২০২৬ ইং | সময় : ১২:৪৮ মিনিট।

হামের টিকাদান শুরু—৬ মাস থেকে ৫ বছরের সব শিশুকে টিকা দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

গাজীপুরে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং কোনো শিশু বাদ যাবে না। রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বর্তমানে হামের কারণে শিশুদের মধ্যে জ্বর দেখা দিচ্ছে। দ্রুত শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা গেলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। নতুন করে সংক্রমণ রোধে টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। তিনি মায়েদের উদ্দেশ্যে বলেন, “এই এলাকার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে পারলেই আমরা সবাই নিরাপদ থাকবো।” পাশাপাশি যারা টিকা নিচ্ছেন, তাদেরকে আশপাশের অন্য পরিবারগুলোকে সচেতন করার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, হামের জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ে। তাই বেশি সংখ্যক শিশুকে টিকা দিলে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমে যাবে। ইতোমধ্যে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই কর্মসূচি শুরু হয়েছে এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে আক্রান্ত এলাকা শনাক্ত করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ সহায়তা করছে। খুব শিগগিরই ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকাতেও এই কার্যক্রম চালু করা হবে। টিকার সরবরাহ ঘাটতি নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “সরকার দ্রুতগতিতে পদক্ষেপ নিচ্ছে। যেখানে ঘাটতি আছে, তা পূরণ করা হবে। কর্মসূচি চলমান থাকবে এবং কোনো সমস্যা থাকলে তা সমাধান করা হবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-2 আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনিসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

হামের টিকাদান শুরু—৬ মাস থেকে ৫ বছরের সব শিশুকে টিকা দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর

আপডেট সময় ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬