ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ করেছে র‌্যাব-১।

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ০৩ এপ্রিল ২০২৬ | সময়: ০৮:০১ মিনিট।

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ করেছে র‌্যাব-১।

র‌্যাব-১, সিপিএসসি ক্যাম্প গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ময়মনসিংহ থেকে একটি প্রাইভেটকারে করে অবৈধ বিদেশি মদের বড় চালান গাজীপুরের দিকে আনা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে রাত প্রায় ১১টা ৫০ মিনিটে গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির পেছনের ডালায় কৌশলে লুকিয়ে রাখা চারটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতর থেকে মোট ৯৩ বোতল, যার পরিমাণ প্রায় ৬৯.৭৫ লিটার, অবৈধ বিদেশি মদ জব্দ করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দ করা গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ করেছে র‌্যাব-১।

আপডেট সময় ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬