ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ইরান যুদ্ধ ও হরমুজ সংকট: যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন সাবেক সিআইএ প্রধান বিল বার্নস

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ০৩ এপ্রিল ২০২৬,সময়: ০৪:০৯ মিনিট।

ইরান যুদ্ধ ও হরমুজ সংকট: যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন সাবেক সিআইএ প্রধান বিল বার্নস

ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন সাবেক সিআইএ পরিচালক বিল বার্নস। এক পডকাস্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার দায়িত্ব ভবিষ্যতে ইউরোপীয় মিত্র কিংবা উপসাগরীয় আরব দেশগুলোর ওপর চাপিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র নিজেকে আংশিকভাবে সরিয়ে নিতে পারে। বার্নস আশঙ্কা প্রকাশ করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল খার্গ দ্বীপ কিংবা হরমুজ প্রণালির আশপাশে স্থল অভিযান চালানোর সিদ্ধান্ত নিতে পারেন। তবে এমন যেকোনো পদক্ষেপই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তা আঞ্চলিক অস্থিরতা আরও বাড়িয়ে দিতে পারে। ২০০৩ সালের ইরাক যুদ্ধ-এর সময় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল যে ‘পটারি বার্ন নীতি’ উল্লেখ করেছিলেন, তার প্রসঙ্গ টেনে বার্নস বলেন— এবার পরিস্থিতি উল্টো হতে পারে। তার ভাষায়, “আমরা ভেঙেছি, এখন দায়ভার তোমাদের”—অর্থাৎ যুক্তরাষ্ট্র সংঘাত তৈরি করে তার দায় অন্যদের ওপর চাপিয়ে দিতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপকে “পছন্দমাফিক যুদ্ধ” হিসেবে দেখা যেতে পারে, যা ইরানের অভ্যন্তরে কট্টরপন্থিদের আরও শক্তিশালী করে তুলতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে হামলার পর দেশটিতে শাসনব্যবস্থা পরিবর্তনের যে দাবি করা হচ্ছে, তার সঙ্গে একমত নন বার্নস। তার মতে, ইরান কিছুটা দুর্বল হলেও এখন আরও বেশি কঠোর, রক্ষণশীল ও প্রতিরোধমূলক অবস্থানে চলে গেছে। বার্নস সতর্ক করে বলেন, এই যুদ্ধ ইরানের শাসনব্যবস্থার পতনকে ত্বরান্বিত করার বদলে বরং আরও দীর্ঘায়িত করতে পারে। তার মতে, ইরানি নেতৃত্বের কাছে টিকে থাকাটাই সবচেয়ে বড় বিজয়।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

সূত্র: এপি,ফাইল ছবি, এপি

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ইরান যুদ্ধ ও হরমুজ সংকট: যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন সাবেক সিআইএ প্রধান বিল বার্নস

আপডেট সময় ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬