ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

সংসদ পরিচালনায় বিধি ও রেওয়াজ মানার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা,ডেস্ক রিপোর্ট।

তারিখ : ২৯ মার্চ ২০২৬ | 🕒 সময়:৬:০০ পিএম।

সংসদ পরিচালনায় বিধি ও রেওয়াজ মানার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দেওয়া জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনার প্রসঙ্গে কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের প্রচলিত রেওয়াজ মেনে অধিবেশন পরিচালনার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এতে কারও অধিকার ক্ষুণ্ণ হওয়ার সুযোগ নেই। রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা আলোচনার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন এবং অতীতে স্পিকার তাকে বিধি অনুযায়ী নোটিশ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই অনুযায়ী আলোচনার সময় নির্ধারণের বিষয়টিও জানানো হয়েছিল। তিনি আরও বলেন, সংসদের প্রচলিত রেওয়াজ অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব ও ৭১ বিধির পর এ ধরনের প্রস্তাব বা নোটিশ উত্থাপিত হয়। ডেপুটি স্পিকারও একই বিষয়টি বিরোধীদলীয় নেতাকে অবহিত করেছেন বলে উল্লেখ করেন তিনি। এতে কারও অধিকার ক্ষুণ্ণ হয়নি বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডেপুটি স্পিকারের এখতিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ৭১ বিধিতে কোনো প্রস্তাব উত্থাপনের সুযোগ দেওয়া হবে কি না, তা সভাপতির বিবেচনার বিষয়। তবে এটি সংসদ সদস্যদের একটি অধিকার। বিরোধীদলীয় নেতা তার প্রস্তাব উত্থাপন করলে সরকারপক্ষ থেকেও মতামত জানানো হতে পারে। শেষে তিনি ডেপুটি স্পিকারকে সংসদ পরিচালনায় বিধি অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, ‘অর্ডার অব দ্য ডে’ অনুযায়ী অধিবেশন পরিচালনা করলে সকল সদস্যের অধিকার সংরক্ষিত থাকবে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

সংসদ পরিচালনায় বিধি ও রেওয়াজ মানার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬