ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে কোটি টাকার লেনদেন জিডি

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ২৫ মার্চ ২০২৬,সময়: ৬:৪০ মিনিট।

বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে কোটি টাকার লেনদেন জিডি

ঢাকা, ২৫ মার্চ ২০২৬: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক আসিফ আকবর-এর বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। রাজধানীর রমনা মডেল থানায় এক ব্যবসায়ীর সাধারণ ডায়েরি (জিডি) এর মাধ্যমে এই অভিযোগ করা হয়েছে। জিডির তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ৪ মার্চ দুপুরে আসিফ আকবরের অনুরোধে একটি বড় আর্থিক লেনদেন সম্পন্ন হয়। ওই সময় এবং ব্যবসায়ী সালাহউদ্দিন ভূঞার উপস্থিতিতে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়। অভিযোগে বলা হয়েছে, এর মধ্যে একটি অংশ তার স্ত্রী সালমা আসিফের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয় এবং বাকি অংশ নগদে প্রদান করা হয়। জিডিতে উল্লেখ করা হয়েছে, আসিফ আকবর লেনদেনের পর মাত্র ৩৯ লাখ টাকা ফেরত দিয়েছেন। অবশিষ্ট ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা এখনো ফেরত দেওয়া হয়নি। পাওনা টাকা চাইলে দীর্ঘ সময় ধরে নানা অজুহাতে সময়ক্ষেপণ ও তালবাহানা করা হচ্ছে বলে জিডিতে উল্লেখ আছে। নিজের নিরাপত্তা ও আইনি ব্যবস্থা নিশ্চিত করতে সালাহউদ্দিন ভূঞা জিডি করেছেন। রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর ডিউটি অফিসার আবু হানিফ স্বাক্ষর করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই প্রদীপ চন্দ্র রায় এবং মোহাম্মদ রাহাত খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনাটি ক্রীড়াঙ্গনে নতুনভাবে আলোচনা সৃষ্টি করেছে। অনানুষ্ঠানিক সূত্রে জানা গেছে, আসিফ আকবর বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তবে এ বিষয়ে তার কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে কোটি টাকার লেনদেন জিডি

আপডেট সময় ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬