ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

নেতানিয়াহু নিহতের গুঞ্জন: ইরানি গণমাধ্যমের দাবি, নিশ্চিত নয় আন্তর্জাতিক মহল

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ১০ মার্চ ২০২৬ | সময়: ০৪:১০ মিনিট।

নেতানিয়াহু নিহতের গুঞ্জন: ইরানি গণমাধ্যমের দাবি, নিশ্চিত নয় আন্তর্জাতিক মহল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন এক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কিছু ইরানি ও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো বড় গণমাধ্যম বা ইসরাইলি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে দাবি করে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়, যেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বাসভবনও ছিল। প্রতিবেদনে বলা হয়, হামলার সময় তিনি ওই বাসভবনের ভেতরে অবস্থান করছিলেন এবং বিস্ফোরণের পর ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। একই ঘটনায় ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও দাবি করা হয়। তবে এই দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আল জাজিরা, বিবিসি ও সিএনএনসহ বিশ্বখ্যাত কোনো সংবাদমাধ্যম এখন পর্যন্ত নেতানিয়াহুর মৃত্যুর খবর প্রকাশ করেনি। এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক কিছু বিশ্লেষক কয়েকটি বিষয় সামনে এনে আলোচনা করছেন। তাদের মতে, সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও বা জনসমক্ষে উপস্থিতির খবর পাওয়া যায়নি, যদিও অতীতে যুদ্ধকালীন সময়ে তিনি নিয়মিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতেন এবং ভিডিও বার্তা দিতেন। এছাড়া হিব্রু ভাষার কিছু গণমাধ্যমে তার বাসভবনের নিরাপত্তা হঠাৎ অনেক বেশি জোরদার করার খবরও প্রকাশিত হয়েছে। এদিকে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনারের নির্ধারিত সফর স্থগিত হওয়ার খবরও আলোচনায় এসেছে। একই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপের একটি বিবৃতি প্রকাশ করা হলেও সেখানে কথোপকথনের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। এসব বিষয়কে ঘিরে বিভিন্ন মহলে জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পাল্টা হামলায় নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। পাকিস্তানভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইসলামাবাদ জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটারের বরাতে এই দাবি করেছে। তার ভাষ্য অনুযায়ী, ইসরাইলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে ইরানের হামলায় তিনি নিহত হন। তবে এই তথ্যও এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সময় তথ্যযুদ্ধও বড় একটি অংশ হয়ে দাঁড়ায়। যুদ্ধ বা উত্তেজনার সময় অনেক পক্ষই নিজেদের অবস্থান জোরালো করতে বিভিন্ন ধরনের তথ্য বা গুজব ছড়িয়ে দেয়। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্যকে নিশ্চিত হিসেবে গ্রহণ না করার পরামর্শ দিচ্ছেন তারা।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

নেতানিয়াহু নিহতের গুঞ্জন: ইরানি গণমাধ্যমের দাবি, নিশ্চিত নয় আন্তর্জাতিক মহল

আপডেট সময় ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬