ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রীর ওপর স্বামীর নির্যাতনের ভিডিও ভাইরাল, থানায় জিজ্ঞাসাবাদ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

৮ মার্চ ২০২৬ | সময়: —১১:১৮ মিনিট।

লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রীর ওপর স্বামীর নির্যাতনের ভিডিও ভাইরাল, থানায় জিজ্ঞাসাবাদ

লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রীর ওপর স্বামীর অমানবিক নির্যাতনের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। সম্প্রতি উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম সোহাগ মাঝি। তিনি একই এলাকার জব্বার মাঝির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সোহাগ মাঝি তার স্ত্রী সুমি আক্তারকে মারধর করেন। নির্যাতনের পুরো ঘটনাটি তাদের ঘরের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় ব্যাপকভাবে আলোচনার জন্ম দেয়। ভিডিওটি প্রশাসনের নজরে এলে পুলিশ সোহাগ মাঝিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পুলিশের হেফাজতে সোহাগ মাঝি ও তার স্ত্রী জানান, ঘটনাটি কয়েকদিন আগের এবং তা ইতোমধ্যে পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে মীমাংসা হয়েছে। তাদের দাবি, পারিবারিক দ্বন্দ্বের জেরে প্রতিবেশী গফুর মোল্লার হাতে সিসিটিভি ফুটেজটি গেলে তিনি সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাটি আগেই পারিবারিকভাবে সমাধান করা হয়েছে। তবে ভুক্তভোগী স্ত্রীর পক্ষ থেকে কোনো অভিযোগ করা হলে তা গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।    

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রীর ওপর স্বামীর নির্যাতনের ভিডিও ভাইরাল, থানায় জিজ্ঞাসাবাদ

আপডেট সময় ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬