ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষক নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

📺 জেটিভি নিউজ বাংলা

🗓️ ৪ মার্চ ২০২৬ | 🕓 রাত,৯:০০ মিনিট।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষক নিহত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এ কর্মচারীর ছুরিকাঘাতে এক শিক্ষক নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত শিক্ষকের নাম আসমা সাদিয়া রুনা। তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক ছিলেন। বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সদর হাসপাতাল-এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন। জানা গেছে, বেতন সংক্রান্ত বিরোধ ও অন্য বিভাগে বদলি নিয়ে ক্ষোভের জেরে ফজলুর রহমান নামে এক কর্মচারী শিক্ষক আসমা সাদিয়ার গলায় ছুরিকাঘাত করেন। ঘটনার পর অভিযুক্ত ফজলুর রহমান নিজ গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। প্রথমে তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুরো ক্যাম্পাসে শোক ও উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।     🎙️ আপনারা দেখছেন

জেটিভি নিউজ বাংলা

সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষক নিহত

আপডেট সময় ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬