ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

ইরান ইস্যুতে বৈশ্বিক নৈতিক সংকটের অভিযোগ, মুখ খুললেন মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ০২ মার্চ ২০২৬ সময়: রাত ৯:৩০মিনিট  

ইরান ইস্যুতে বৈশ্বিক নৈতিক সংকটের অভিযোগ, মুখ খুললেন মির্জা ফখরুল

  রাজধানীর ধানমন্ডিতে এক স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং এর পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি বলেন, বিশ্ব রাজনীতিতে বর্তমানে ভয়াবহ নৈতিক সংকট দেখা দিয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে ধানমন্ডিতে আয়োজিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী অধ্যাপক ড. শাহিদা রফিকের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, “বিনা কারণে একটি স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধানকে হত্যা করা হয়েছে। একের পর এক দেশে হামলা ও সংঘাত ছড়িয়ে পড়া বিশ্ববাসীর জন্য ভয়াবহ বার্তা বহন করছে।” তিনি মনে করেন, শক্তির রাজনীতি আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। দেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১৭ বছরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থাও ভঙ্গুর অবস্থায় রয়েছে। এসব সংকট কাটিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনই নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। স্মরণসভায় অধ্যাপক ড. শাহিদা রফিকের অবদানের কথা তুলে ধরে মির্জা ফখরুল তার আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি নারীর অধিকার রক্ষায় সমাজের সব স্তরের মানুষকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।     জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

ইরান ইস্যুতে বৈশ্বিক নৈতিক সংকটের অভিযোগ, মুখ খুললেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬