ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে চীনের কঠোর বার্তা, সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা

তারিখ: ০২ মার্চ ২০২৬ সময়: ১১:১৩ মিনিট।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে চীনের কঠোর বার্তা, সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত পরিস্থিতি নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়াং ই। তিনি বলেন, চীন সবসময় জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিগুলো সমুন্নত রাখে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগের বিরোধিতা করে। ওয়াং ই জোর দিয়ে বলেন, একটি সার্বভৌম দেশের নেতাকে নির্লজ্জভাবে হত্যা করা কিংবা শাসন পরিবর্তনকে প্ররোচিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি চলমান আলোচনার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে আক্রমণ শুরুর বিষয়টিও চীনের দৃষ্টিতে অগ্রহণযোগ্য। ঢাকায় অবস্থিত চীন দূতাবাস পররাষ্ট্রমন্ত্রীর এই প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালা লঙ্ঘন করেছে। চীন গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, চলমান সংঘাত এখন পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি একটি বিপজ্জনক অতল গহ্বরের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করা হয়। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করে তিনটি দিক তুলে ধরা হয়েছে— প্রথমত, সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে দ্বন্দ্বের বিস্তার রোধ জরুরি। উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তাকে চীন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং সংযম প্রদর্শনের প্রচেষ্টাকে সমর্থন করে। দ্বিতীয়ত, যত দ্রুত সম্ভব সংলাপ ও আলোচনায় ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। সব পক্ষের উচিত শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা, যুদ্ধকে নিরুৎসাহিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফেরানো। তৃতীয়ত, একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তি কাঠামোকে দুর্বল করে দেয় বলে উল্লেখ করা হয়। ‘জঙ্গলের আইন’-এর বিরুদ্ধে বিশ্বকে স্পষ্ট ও দ্ব্যর্থহীন অবস্থান নেওয়ার আহ্বান জানায়     জেটিভি নিউজ বাংলা 

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে চীনের কঠোর বার্তা, সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান

আপডেট সময় ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬