ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

আজ যমুনা ছাড়ছেন অধ্যাপক ইউনূস, সংস্কার শেষে উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | সময়: সকাল ৯:৫৮ মিনিট।

আজ যমুনা ছাড়ছেন অধ্যাপক ইউনূস, সংস্কার শেষে উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ভবনটিতে প্রয়োজনীয় সংস্কারের প্রস্তুতি চলছে। সরকারি আবাসন পরিদফতর জানায়, সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) যমুনা ভবন ছাড়ছেন। তিনি ভবনটি ত্যাগ করার পরপরই গণপূর্ত অধিদফতর সংস্কারকাজ শুরু করবে। সংস্কারকাজ শেষ হলেই এখানে উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ জানিয়েছে, কাজ শেষ হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রী গুলশানের নিজ বাসভবন থেকে দাফতরিক কার্যক্রম পরিচালনা করছেন। তবে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান যমুনায় আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। রাষ্ট্র পরিচালনার নতুন অধ্যায়ে ‘যমুনা’ ভবন আবারও প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে আসছে।    

জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

আজ যমুনা ছাড়ছেন অধ্যাপক ইউনূস, সংস্কার শেষে উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬