ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন ও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক উত্তাপ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

🟢 জেটিভি নিউজ বাংলা  ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ⏰ রাত ১০:২৮ মিনিট। 

১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন ও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক উত্তাপ

আগামী ১২ মার্চ, বৃহস্পতিবার বেলা ১১টায় বসছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী, নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যেই সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। সেই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশন আহ্বান করেছেন।

প্রথম বৈঠকেই জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকায়, জ্যেষ্ঠ কোনো সংসদ সদস্য অথবা প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অধিবেশন পরিচালিত হতে পারে। দ্বাদশ সংসদের স্পিকার ছিলেন শিরীন শারমিন চৌধুরী। সরকার পতনের পর তিনি পদত্যাগ করেন। বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে রয়েছেন। ফলে অধিবেশনের সভাপতিত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংসদ নেতা হিসেবে মনোনীত করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তবে সংসদ উপনেতা ও চিফ হুইপের নাম এখনো চূড়ান্ত হয়নি। স্পিকার পদে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। ডেপুটি স্পিকারের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং আশরাফ উদ্দিন নিজান। অন্যদিকে, প্রধান বিরোধী জোট বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডেপুটি স্পিকারের জন্য আলোচনায় রয়েছেন ব্যারিস্টার নাজিব মোমেন ও আহমাদ বিন কাশেম আরমান। অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। তাঁর ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে দীর্ঘ আলোচনা হবে। এতে সরকার ও বিরোধী দলের অধিকাংশ সদস্য অংশ নেবেন। ধারণা করা হচ্ছে, ঈদের আগে অধিবেশন শুরু হলেও বিরতির পর এটি এপ্রিল পর্যন্ত চলবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ১৭ ফেব্রুয়ারি নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি ও সমমনা ১২ দল, আর বিরোধী দলে রয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন, অধিবেশন উপলক্ষে সংসদ ভবনের ভেতর-বাইরে পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, অবকাঠামোগত প্রস্তুতি, সাউন্ড সিস্টেম ও নিরাপত্তা ব্যবস্থাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোও এ অধিবেশনে উপস্থাপন করা হবে। রাজনৈতিক অঙ্গনে এখন মূল আলোচনা—রাষ্ট্রপতি পদে কোনো পরিবর্তন আসছে কি না, এবং স্পিকার নির্বাচনে কার হাতে যাচ্ছে সংসদের কার্যক্রম পরিচালনার দায়িত্ব। ১২ মার্চের অধিবেশন ঘিরে জাতির দৃষ্টি এখন সংসদ ভবনের দিকেই। এ ছিল জেটিভি নিউজ বাংলা। সত্যের পথে, আপনাদের সাথে।     জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন ও রাষ্ট্রপতির ভাষণ ঘিরে রাজনৈতিক উত্তাপ

আপডেট সময় ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬