ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

উপদেষ্টাদের একটি অংশ এখন ‘সেফ এক্সিট’ নেওয়ার চিন্তা করছেন বলে নানা মহলে আলোচনা চলছে

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১২ :০০ পিএম।    উপদেষ্টাদের একটি অংশ এখন ‘সেফ এক্সিট’ নেওয়ার চিন্তা করছেন বলে নানা মহলে আলোচনা চলছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, উপদেষ্টাদের একটি অংশ এখন ‘সেফ এক্সিট’ নেওয়ার চিন্তা করছেন বলে নানা মহলে আলোচনা চলছে। এ অবস্থায় দেশবাসী ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, সেফ এক্সিট নেওয়ার আগে অবশ্যই নিজেদের সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করতে হবে এবং এতদিন তারা কী কী কাজ করেছেন তার পূর্ণাঙ্গ সালতামামি দিতে হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর শাহবাগের শাপলাকলি মার্কেট এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। নোয়াখালীতে ভোট দেওয়ার ঘটনায় তিন সন্তানের জননীকে ধর্ষণ এবং সারাদেশে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা স্পষ্টভাবে জানতে চাই—উপদেষ্টারা জনগণের আস্থার বিনিময়ে কী করেছেন, কোন সিদ্ধান্তের দায় তারা নেবেন এবং কোন প্রক্রিয়ায় দেশকে এই অবস্থায় নিয়ে এসেছেন। জনগণের সামনে জবাবদিহি নিশ্চিত না করে কোনোভাবেই দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, এই নির্বাচনের মূল ইঞ্জিনিয়ার ছিলেন তারেক রহমান। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রকৌশলে এস্টাবলিশমেন্টের একটি অংশ ও প্রশাসনের বহু ব্যক্তি জড়িত ছিলেন, যার মাধ্যমে জনগণের ওপর এক ধরনের জুলুমতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে। বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এরও কঠোর সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এই নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ে সহযোগিতার ইতিহাস বাংলাদেশ মনে রাখবে। প্রশাসনকে ব্যবহার করে যে ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা হয়েছে, তা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অশনিসংকেত। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস উদ্বোধনের খবর আসছে, পাশাপাশি নারীদের ওপর হামলার ঘটনাও ঘটছে। এসব ঘটনার জন্য সংশ্লিষ্টদের ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের অন্যায়ের ক্ষেত্রে কাউকে ক্ষমা করার পক্ষে নয় জাতীয় নাগরিক পার্টি।       জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

উপদেষ্টাদের একটি অংশ এখন ‘সেফ এক্সিট’ নেওয়ার চিন্তা করছেন বলে নানা মহলে আলোচনা চলছে

আপডেট সময় ১২:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬