ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

পিরোজপুরের তিন আসনে আংশিক ফল: পিরোজপুর-১ ও ২-এ দাঁড়িপাল্লা, পিরোজপুর-৩-এ ধানের শীষ এগিয়ে

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের তিন আসনে আংশিক ফল: পিরোজপুর-১ ও ২-এ দাঁড়িপাল্লা, পিরোজপুর-৩-এ ধানের শীষ এগিয়ে জেটিভি নিউজ বাংলা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | সময়: রাত ৯টা ৫৬ মিনিট পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচনের আংশিক ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী পিরোজপুর-১ ও পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। অন্যদিকে পিরোজপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে আছেন। পিরোজপুর-১ আসনে মোট ১৬৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী পেয়েছেন ১৯ হাজার ৭৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১১ হাজার ৬১৯ ভোট। পিরোজপুর-২ আসনে মোট ১৬৬টি কেন্দ্রের মধ্যে ১০টির ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের শামীম সাঈদী এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৩৬২ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর পেয়েছেন ৩ হাজার ৭৬৭ ভোট। এদিকে পিরোজপুর-৩ আসনে মোট ৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী রুহুল আমিন দুলাল ১০ হাজার ৪২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। শাপলা কলি প্রতীকের প্রার্থী ড. শামীম হামিদী পেয়েছেন ৫ হাজার ৩১২ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজী পেয়েছেন ৪ হাজার ৮৬৬ ভোট। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসতে শুরু করলে চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে।     জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

পিরোজপুরের তিন আসনে আংশিক ফল: পিরোজপুর-১ ও ২-এ দাঁড়িপাল্লা, পিরোজপুর-৩-এ ধানের শীষ এগিয়ে

আপডেট সময় ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬