ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

নির্বাচনকে ঘিরে এযেন ঈদের আমেজে ফিরছে সবাই ঘরে 

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা তারিখ: বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ সময়: সকাল ১২ টা ৩৩ মিনিট   নির্বাচনকে ঘিরে এযেন ঈদের আমেজে ফিরছে সবাই ঘরে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গ্রামের বাড়ি ফিরতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে হাজারো মানুষের ঢল নেমেছে। বুধবার সকাল থেকেই স্টেশনজুড়ে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন নিয়ে কিংবা একা—নিজ নিজ গন্তব্যে ফিরতে ট্রেনে উঠছেন ভোটাররা। অতিরিক্ত যাত্রীর চাপে অনেকেই আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট কেটে যাত্রা করছেন। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে উঠে যাত্রা করতেও দেখা গেছে কয়েকজনকে। স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় রয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএমবি)। যাত্রীদের ব্যাগ স্ক্যানিং, টিকিট যাচাই ও ডিজিটাল ক্যানিংয়ের মাধ্যমে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভোটকে কেন্দ্র করে কমলাপুর রেলস্টেশনে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ব্যাগ হাতে মানুষের ভিড়, হাসি-আনন্দ আর প্রত্যাশার গল্পে মুখর স্টেশন এলাকা। অনেকের চোখেমুখে দেখা গেছে প্রথমবার ভোট দেওয়ার উচ্ছ্বাস। বুধবার সকালে পরিবার নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেওয়া যাত্রী জয়নাল আবেদীন বলেন, সড়ক পথে টিকিট পাওয়া কঠিন, যানজটও বেশি এবং ভাড়াও চড়া। তাই ট্রেনকেই নিরাপদ মনে করে বেছে নিয়েছেন তিনি। তবে আজ আসন না পেয়ে দাঁড়ানোর টিকিট কেটে যাত্রা করতে হচ্ছে বলেও জানান তিনি। রংপুর এক্সপ্রেসের যাত্রী মাহমুদা বলেন, “প্রথমবার ভোট দেবো। ঈদের মতো আনন্দ লাগছে। আমি ও আমার স্বামী একসঙ্গে বাড়ি যাচ্ছি। দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে যারা কাজ করবে, তাদের ভোট দেব।” অন্যদিকে, আসন না পেয়ে স্ট্যান্ডিং টিকিট কেটে রওনা হওয়া নাহিদ হাসান বলেন, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ এসেছে। এই সুযোগ মিস করতে চান না তিনি। প্রয়োজনে ছাদে উঠেই যাত্রা করবেন বলেও জানান। বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, গত তিন দিন ধরেই বাড়তি যাত্রীর চাপ লক্ষ্য করা যাচ্ছে। ভোট উপলক্ষে দীর্ঘ ছুটি থাকায় যাত্রীর সংখ্যা বেড়েছে। তিনি আরও জানান, ভোট উপলক্ষে রাজশাহী অভিমুখী পদ্মা এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ বাতিল করে গতকাল ও আজ ট্রেনটি চালানো হচ্ছে। বুধবার মোট ৪৩টি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন এবং ২৬টি মেইল ও লোকাল কমিউটার ট্রেন চলাচল করছে। সব মিলিয়ে ভোটের টানে কমলাপুর রেলওয়ে স্টেশন এখন মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।       জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

নির্বাচনকে ঘিরে এযেন ঈদের আমেজে ফিরছে সবাই ঘরে 

আপডেট সময় ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬