ঢাকা
,
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী
বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী
ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড
শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান
ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই
ভূয়া বোন পরিচয়ে নাদের ভোট প্রত্যাশী
-
Reporter Name - আপডেট সময় ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- ৮৩ বার পড়া হয়েছে
জেটিভি নিউজ বাংলা
তারিখ: রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
সময়: রাত ৯টা ৩৮ মিনিট
ভূয়া বোন পরিচয়ে নাদের ভোট প্রত্যাশী
ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১-দলীয় নির্বাচনি জোটের এক নির্বাচনি সমাবেশে দেওয়া একটি বক্তব্য ঘিরে সৃষ্টি হয়েছে রহস্য ও বিভ্রান্তি। শহীদ ওসমান হাদীর বোন পরিচয়ে এক নারীর বক্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে তার প্রকৃত পরিচয় নিয়ে।
রবিবার রাজধানীর বাড্ডায় অনুষ্ঠিত ওই সমাবেশে শবনম খাদিজা নামের এক নারী নিজেকে শহীদ ওসমান হাদীর বোন হিসেবে পরিচয় দিয়ে আবেগঘন বক্তব্য দেন। তিনি ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে ভোট চেয়ে জনমত গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
তবে ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আপত্তি তোলে শহীদ ওসমান হাদীর পরিবার। ফেসবুকে দেওয়া এক পোস্টে শহীদ হাদীর স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা বক্তব্য দেওয়া ওই নারীকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, “শহীদ ওসমান হাদী তার জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তাই রাজনৈতিক দলগুলোকে নিজস্ব স্বার্থে শহীদ ওসমান হাদীর নাম ব্যবহার না করার অনুরোধ জানাচ্ছি। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে তার আদর্শ ধারণ করে, তাতে আমাদের কোনো আপত্তি নেই।”
শহীদ হাদীর স্ত্রীর এই পোস্টটি শেয়ার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। মন্তব্যে তিনি জানান, পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী বক্তব্য দেওয়া ওই নারী শহীদ ওসমান হাদীর তিন বোনের কেউ নন।
এ ঘটনায় প্রশ্ন উঠেছে—সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে শবনম খাদিজা নামের ওই নারী কীভাবে মঞ্চে উঠলেন এবং কে বা কারা তাকে ‘শহীদ ওসমান হাদীর বোন’ হিসেবে পরিচয় করিয়ে দিলেন। বিষয়টি নিয়ে জোটের ভেতরে ও বাইরেও নানা আলোচনা ও সমালোচনা চলছে।
তবে এ বিষয়ে জামায়াতে ইসলামী কিংবা ১১-দলীয় জোটের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। একই সঙ্গে বক্তব্য দেওয়া ওই নারীর প্রকৃত পরিচয় নিয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
জেটিভি নিউজ বাংলা
সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























