ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

হ্যা” ভোটে সংস্কার হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা তারিখ: রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬ সময়: দুপুর ২টা ৩৬ মিনিট হ্যা" ভোটে সংস্কার হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় রবিবার এক নির্বাচনি পথসভায় বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই গণভোটের মূল প্রশ্ন একটাই—কে সংস্কার চায়, আর কে চায় না। যারা দেশ ও রাষ্ট্র যেভাবে চালিয়েছিল, তারা আজ পালিয়ে গেছে। দেশকে সঠিক পথে নিতে হলে সংস্কার জরুরি, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট।” তিনি আরও বলেন, “যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই—তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।” সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না।” ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আর মাত্র তিনদিন পরই সিদ্ধান্ত হবে—এই দেশ আগের মতো চলবে, নাকি নতুন পথে এগোবে। আপনারা কি নতুনভাবে দেশ চালাতে চান না?” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির পরিবর্তে আমরা নতুন নেতৃত্বকে সামনে আনতে চাই।” তিনি বলেন, “এই দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আসুন, সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নেই।       জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

হ্যা” ভোটে সংস্কার হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

আপডেট সময় ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬