ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ঢাকার ৩ আসনের ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

জেটিভি নিউজ বাংলা শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬ | সময়: ৮:৩৫ মিনিট 🔴 রাত পোহালেই নির্বাচন   ঢাকার ৩ আসনের ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সেনাবাহিনী  রাত পোহালেই দেশের জাতীয় সংসদ নির্বাচন। সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাজধানী ঢাকার কয়েকটি আসন নিয়ে বিশেষ নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা অফিস: বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর জানিয়েছেন, ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচন প্রস্তুতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর। তিনি বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসা-যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ—এই তিন শ্রেণিতে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনকালে যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য প্রচারের আগে প্রাথমিক যাচাই নিশ্চিত করা জরুরি। এতে করে ভুল তথ্য কিংবা উসকানিমূলক সংবাদ প্রচার রোধ করা সম্ভব হবে। সেনাবাহিনী প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে উল্লেখ করে তিনি আরও বলেন, কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হচ্ছে। এদিকে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মীর আহমাদ বিন কাসেম আরমানের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়ভাবে উভয় প্রার্থীই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ঢাকা-১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মো. আমিনুল হক, জামায়াতে ইসলামীর মো. আব্দুল বাতেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফুল ইসলামসহ মোট ১১ জন প্রার্থী। নির্বাচনকে ঘিরে রাজধানীর এসব আসনে অতিরিক্ত নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।           জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ঢাকার ৩ আসনের ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

আপডেট সময় ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬