ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

কারাগারে বন্দী অবস্থায় ক্যানসারে আক্রান্ত আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

কারাগারে বন্দী অবস্থায় ক্যানসারে আক্রান্ত আওয়ামী লীগ নেতার মৃত্যু ডেস্ক রিপোর্ট | জেটিভি নিউজ বাংলা চট্টগ্রাম | শনিবার, ৩১ জানুয়ারি | সময়: ৭:৫০ PM চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় ক্যানসারে আক্রান্ত বয়োজ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান মিয়া (৭০) মারা গেছেন। শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যানসার ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চমেক হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগে চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া আব্দুর রহমান মিয়া চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়া এলাকার সিপাহি বাড়ির বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ নভেম্বর কোতোয়ালি থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল হোসাইন জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ২৬ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কারাগার থেকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। কারা কর্তৃপক্ষ আরও জানায়, ক্যানসারে আক্রান্ত আব্দুর রহমান মিয়া এর আগেও একাধিকবার চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। সর্বশেষ প্রায় এক মাস চিকিৎসা গ্রহণের পর গত ১৮ জানুয়ারি তাঁকে ছাড়পত্র দেওয়া হলে পুনরায় কারাগারে নেওয়া হয়। তবে কারাগারে থাকার সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর ঘটনায় কারা প্রশাসন প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।     জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

কারাগারে বন্দী অবস্থায় ক্যানসারে আক্রান্ত আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট সময় ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬