ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই ইসিতে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা, বছরে আয় ২২.১৯ কোটি টাকা, উদ্বৃত্ত ৬.৯৩ কোটি

সংঘর্ষে উত্তপ্ত বোরহানউদ্দিন, আহত ২৫

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

সংঘর্ষে উত্তপ্ত বোরহানউদ্দিন, আহত ২৫ হাউজ: জেটিভি নিউজ বাংলা তারিখ: শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ সময়: সকাল ৫:৪১ মিনিট ভোলা প্রতিনিধি  ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টগবী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলার পর নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে জামায়াতে ইসলামীর একটি প্রচারণা দল ভোট চাইতে চৌকিদার বাড়ির সামনে স্লোগান দিতে শুরু করে। এ সময় বাড়ির সামনে স্লোগান দিতে বাধা দিলে বিএনপি কর্মী মো. আইয়ুবের সঙ্গে জামায়াত কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে জামায়াতে ইসলামীর অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন। আহতদের মধ্যে রয়েছেন মো. ফয়জুল্লাহ, মো. ইমন, মো. রাতুলসহ আরও অনেকে। অপরদিকে বিএনপির ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে মো. আইয়ুব, শিমু আকতার, কহেনুর আক্তার ও মো. শামীমের নাম জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত বিএনপি কর্মী মো. আইয়ুব অভিযোগ করে বলেন, সকালে মাঠে কাজ করতে বের হলে জামায়াত কর্মীরা তাঁর বাড়িতে ঢুকতে চাইলে তিনি বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁকে মারধর ও বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের প্রধান নির্বাচনী এজেন্ট ও বিএনপি নেতা আলী আকবর সংবাদ সম্মেলনে বলেন, উপজেলা জামায়াত ইসলাম পরিকল্পিতভাবে সংঘর্ষ সৃষ্টি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে কঠোর হস্তক্ষেপের দাবি জানান। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ফজলুল করিমের প্রধান নির্বাচন পরিচালক মাকছুদুর রহমান পাল্টা সংবাদ সম্মেলনে বলেন, লিফলেট বিতরণের সময় বিএনপি কর্মীরা তাঁদের ওপর পূর্বপরিকল্পিত হামলা চালায়। তিনি নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।       জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ.... 

ভোলা থেকে— জেটিভি নিউজ বাংলা।

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী

সংঘর্ষে উত্তপ্ত বোরহানউদ্দিন, আহত ২৫

আপডেট সময় ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬