ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

তীব্র শীতের কারণে এক সপ্তাহ হামলা না করতে পুতিনের সম্মতি: ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

তীব্র শীতের কারণে এক সপ্তাহ হামলা না করতে পুতিনের সম্মতি: ট্রাম্প   আন্তর্জাতিক ডেস্ক | জেটিভি নিউজ বাংলা ৩০ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ১০:০০ এএম।   তীব্র শীতের কারণে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে অন্তত এক সপ্তাহ হামলা না করার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ওয়াশিংটনের ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্টকে অনুরোধ করেছিল অন্তত এক সপ্তাহের জন্য গোলাবর্ষণ বন্ধ রাখতে। কারণ ইউক্রেন ও রাশিয়া—উভয় দেশই বর্তমানে প্রচণ্ড শীতের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে ইউক্রেনে শীত মৌসুমের শুরু থেকেই তীব্র ঠান্ডা মানুষের জন্য চরম দুর্ভোগ তৈরি করেছে। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিন এই অনুরোধে সম্মতি দিয়েছেন এবং এজন্য যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাশিয়ার হামলায় কিয়েভের বহু আবাসিক ভবনে বিদ্যুৎ ও গরমের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে হামলা বন্ধের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ইউক্রেন চায় এই সমঝোতা বাস্তবে কার্যকর হোক। উত্তেজনা কমানোর এমন পদক্ষেপ যুদ্ধ অবসানের পথে বাস্তব অগ্রগতি আনতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তবে দিন ও রাতে মাঠপর্যায়ে বাস্তব পরিস্থিতি কী দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয় বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগে রাশিয়া জেলেনস্কিকে মস্কোয় আলোচনায় বসার নতুন প্রস্তাব দিলেও ইউক্রেনের প্রেসিডেন্ট তা প্রত্যাখ্যান করেছিলেন। প্রসঙ্গত, প্রায় চার বছর ধরে চলমান এই যুদ্ধের অবসান ঘটাতে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে একটি ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।         জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

তীব্র শীতের কারণে এক সপ্তাহ হামলা না করতে পুতিনের সম্মতি: ট্রাম্প

আপডেট সময় ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬