ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

২০ বছর ৯ মাস পর গাজীপুরে তারেক রহমান: ঐতিহাসিক জনসভা ঘিরে উৎসবের আমেজ

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

২০ বছর ৯ মাস পর গাজীপুরে তারেক রহমান: ঐতিহাসিক জনসভা ঘিরে উৎসবের আমেজ জেটিভি নিউজ বাংলা, ডেস্ক  ২৭ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২:৩১ পিএম।   দীর্ঘ ২০ বছর ৯ মাস পর গাজীপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত এই জনসভা। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গাজীপুর মহানগর ও জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিএনপি নেতাকর্মীদের ভাষায়, এটি শুধু একটি জনসভা নয়—গাজীপুরের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। সর্বশেষ ২০০৫ সালের ২৯ মার্চ গাজীপুর মহানগরীর শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছিলেন তারেক রহমান। সে সময় তিনি দলের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন তৎকালীন বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া। পরবর্তীতে ২০১৪ সালের ২৭ ডিসেম্বর ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি জনসভা হওয়ার কথা থাকলেও তৎকালীন প্রশাসনের ১৪৪ ধারা জারির কারণে তা পণ্ড হয়ে যায়। দীর্ঘ সেই শূন্যতার পর আজ তারেক রহমানের গাজীপুরে আগমন দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। সব প্রস্তুতি সম্পন্ন, নিশ্ছিদ্র নিরাপত্তা আজকের জনসভা সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। কেন্দ্রীয় ও মহানগর বিএনপির নেতারা একাধিকবার জনসভাস্থল পরিদর্শন করেছেন। মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় গঠন করা হয়েছে পৃথক কমিটি। পুরো জনসভাস্থল ও আশপাশের এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) ও র‍্যাব। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো মাঠ ও সংলগ্ন এলাকা। নারী সমর্থকদের জন্য রাখা হয়েছে আলাদা বসার ব্যবস্থা। গতকাল সোমবার বিকেলে জনসভাস্থল পরিদর্শন করেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. তাহেরুল হক চৌহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। লাখো মানুষের সমাগমের প্রত্যাশা গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেন, “লাখ লাখ মানুষের অংশগ্রহণে এই জনসভা গাজীপুরের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।” আয়োজকদের ধারণা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে আয়োজিত এই জনসভায় ৩ থেকে ৪ লাখ মানুষের সমাগম ঘটতে পারে। গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নেতাকর্মীদের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও বিপুলসংখ্যক মানুষ জনসভায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ করে গাজীপুরের আসনগুলোতে কোনো বিদ্রোহী প্রার্থী না থাকায় ঐক্যবদ্ধ বিএনপি এই জনসভার মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তির দৃঢ় বার্তা দিতে চায় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাঠে কেন্দ্রীয় নেতারা জনসভাস্থলে সার্বিক তদারকিতে মাঠে অবস্থান করছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, গাজীপুর মহানগর সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনিসহ মহানগর ও জেলা বিএনপির সিনিয়র নেতারা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমানের এই জনসভাকে ঘিরে গাজীপুরে আজ যেন রাজনীতির এক ঐতিহাসিক সন্ধ্যা অপেক্ষা করছে।   জেটিভি নিউজ বাংলা 
  1. সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

২০ বছর ৯ মাস পর গাজীপুরে তারেক রহমান: ঐতিহাসিক জনসভা ঘিরে উৎসবের আমেজ

আপডেট সময় ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬