ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য নিহতের ঘটনায় আরও দুই আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য নিহতের ঘটনায় আরও দুই আসামি গ্রেপ্তার   নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৬,১১:৪৯ এএম।    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের ডিএডি আব্দুল মোতালেব নিহত ও তিন র‍্যাব সদস্য আহতের ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। রবিবার (২৫ জানুয়ারি) ও সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম নগরের খুলশী এবং বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নরুমপুর এলাকার শাহজাহান মোল্লা ওরফে দেলোয়ার হোসেনের ছেলে মিজান (৫৩) এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাভানিয়া এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে মামুন (৩৮)। র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, গত ১৯ জানুয়ারি বিকেলে র‍্যাব-৭ এর একটি দল সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী অতর্কিতভাবে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় র‍্যাবের চার সদস্য গুরুতর আহত হন। পরে পুলিশ ও র‍্যাবের যৌথ সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডিএডি আব্দুল মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর তিন র‍্যাব সদস্য বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় র‍্যাব-৭ এর পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকা থেকে মিজান এবং বায়েজিদ বোস্তামী থানাধীন বগুড়া নিবাস এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।     জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য নিহতের ঘটনায় আরও দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬