ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

গাজীপুরে ড্রেসম্যান ফ্যাশনস কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

গাজীপুরে ড্রেসম্যান ফ্যাশনস কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ ২১ জন হাসপাতালে ভর্তি, আজকের জন্য কারখানায় সাধারণ ছুটি জেটিভি নিউজ বাংলা | গাজীপুর প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬, ৫:১৪ পিএম।  গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় হঠাৎ করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে ২১ জন নারী শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর সোমবারের জন্য কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (২৬ জানুয়ারি) সকালে টঙ্গীর ফাইসন্স রোড এলাকার ড্রেসম্যান ফ্যাশনস ওয়্যার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে কাজ চলাকালে হঠাৎ করে তারা অসুস্থবোধ করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই একে একে মোট ৫৪ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ২১ জন নারী শ্রমিককে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ৩৩ জন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগের কর্মকর্তা সৈয়দ রেজাউল হক বলেন, কাজ শুরুর প্রায় দেড় ঘণ্টা পর থেকে শ্রমিকদের অসুস্থতার খবর পাওয়া যায়। পরিস্থিতি দ্রুত খারাপ হওয়ায় শ্রমিকদের হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুর ১২টার দিকে আজকের জন্য কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এদিকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, হাসপাতালে ভর্তি শ্রমিকরা বমি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। তবে কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।    

জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ...

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

গাজীপুরে ড্রেসম্যান ফ্যাশনস কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

আপডেট সময় ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬