ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ডিএমপি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর হামের পর এবার ডেঙ্গুর প্রকোপে বিপর্যস্ত ময়মনসিংহ, হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম সরকারি অর্থ সাশ্রয় করে ৪০ লাখ ৮০ হাজার টাকা ফেরত, শাহরাস্তিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি খাল খনন আফতাবনগর প্রকল্পের ভেতরে ২১ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার দেশকে অস্থিতিশীল করতে গুজব ও উসকানি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান অপরাধ অনেক নিয়ন্ত্রণে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহর ছাড়াই সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভর্তুকির সার সাগরপথে নিয়মিত মিয়ানমারে পাচার, দুই মাসে জব্দ ৩ হাজার ৩১০ বস্তা

ডামি ও নিশিরাতের নির্বাচন দেখে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় মাথা খারাপ হয়ে গেছে ষড়যন্ত্রকারীদের : তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

ডামি ও নিশিরাতের নির্বাচন দেখে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় মাথা খারাপ হয়ে গেছে ষড়যন্ত্রকারীদের : তারেক রহমান জেটিভি নিউজ বাংলা, ডেস্ক নারায়ণগঞ্জ | ২৬ জানুয়ারি ২০২৬,১১:৩৩ এএম।    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৫–১৬ বছর ধরে দেশের মানুষ নির্বাচনের নামে ডামি ও নিশিরাতের নির্বাচন দেখেছে। এখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হতে দেখে আবারও নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ২টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “আপনারা যেভাবে বিএনপির মিটিংয়ে জড়ো হচ্ছেন, যেভাবে ধানের শীষকে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন—এগুলো দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে।” দুর্নীতি ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার নারায়ণগঞ্জের মাদক ও দুর্নীতি পরিস্থিতি তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, “এই জেলায় দুর্নীতি ও মাদক একটি বড় সমস্যা। শহরের অন্তত ২০টি স্পটে মাদক ব্যবসা চলে। এসবের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিতে চাই।” আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত দেড় দশকে নারায়ণগঞ্জে সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারেনি। রাজনৈতিক নির্যাতন, জমি-বাড়ি ও ব্যবসা দখলের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, “সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাই যেন নিরাপদে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করতে পারে—সেই লক্ষ্যেই আমরা কাজ করব।” তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান আসন্ন নির্বাচনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “১২ তারিখ ভোটের দিন মুসলমানরা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের জামাত শেষে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। আর যারা মুসলমান নন, তারাও ভোরবেলা মুসলমান ভাইদের সঙ্গে ভোটকেন্দ্রে যাবেন।” নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতার নির্দেশ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “ভোট দিয়ে নির্বাচিত করার পর এলাকার সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আপনারা জনপ্রতিনিধিদের বাড়িতে গিয়ে বসে থাকবেন। রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, ব্রিজ—সব ঠিক করে নেওয়ার দায়িত্ব তাদের।” উন্নয়ন ও কর্মসংস্থানের পরিকল্পনা তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন প্রকল্প বাস্তবায়নসহ তরুণদের ভাষা শিক্ষা ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন— ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এর আগে তারেক রহমান চট্টগ্রাম ও কুমিল্লায় জনসভায় অংশ নেন। পরে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ কাঁচপুরে জনসভায় যোগ দেন।   জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

দরিদ্রদের চাল ব্যবসায়ীর গুদামে! নাটোরে ৭৩ বস্তা সরকারি চাল জব্দ

ডামি ও নিশিরাতের নির্বাচন দেখে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় মাথা খারাপ হয়ে গেছে ষড়যন্ত্রকারীদের : তারেক রহমান

আপডেট সময় ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬