ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ প্রি-কেস বাধ্যতামূলক মধ্যস্থতায় মামলার প্রবাহ কমছে, মামলাজট নিরসনে মিলছে আশাব্যঞ্জক ফল: আইনমন্ত্রী বারিধারায় ময়লার ডিপো নিয়ে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামি গ্রেফতার, আত্মগোপনে ছিলেন বান্দরবানের রিসোর্টে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সফরের আমন্ত্রণ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাটিচাপা পড়ে নারীর মৃত্যু, ঝুঁকিতে এখনও লাখো শরণার্থী ফরিদপুরের মধুখালীতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনায় জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসায় সরকারি উদ্যোগ, গঠন করা হলো বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড শ্রমিকদের অধিকার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ গুরুত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’-এর স্মৃতি, অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা: আদালতের প্রতি এক আসামির অনাস্থা, সাক্ষ্যগ্রহণ ২৭ জুলাই

ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ অপপ্রচার: ড. মাহদী আমিন

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ অপপ্রচার: ড. মাহদী আমিন   জেটিভি নিউজ বাংলা, ডেস্ক  ২৪ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২: ৩৯ পিএম। ভারতের সঙ্গে বিএনপির কোনও চুক্তি হয়নি বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেন, এ ধরনের অভিযোগের কোনও ভিত্তি নেই, এটি সম্পূর্ণ অপপ্রচার। শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ড. মাহদী আমিন বলেন, ভারতের সঙ্গে বিএনপি চুক্তি করেছে—জামায়াতের শীর্ষ নেতার এমন বক্তব্য চরম মিথ্যাচার। তিনি এ বক্তব্যের তীব্র নিন্দা জানান। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই বিএনপির রাজনীতি। সংবাদ সম্মেলনে ড. মাহদী আমিন তারেক রহমানের প্রথম নির্বাচনি সফরে অংশ নেওয়ায় দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি জানান, শনিবার রাতে তারেক রহমান চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়বেন। রোববার চট্টগ্রামসহ চার জেলায় জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। উল্লেখ্য, গত ২২ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে এক কর্মসূচিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অভিযোগ করেন, আসন্ন নির্বাচন ঘিরে ১০ দলীয় জোটের প্রতিদ্বন্দ্বী দলের প্রধান তিন শর্তে ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

জেটিভি নিউজ বাংলা 

সত্য প্রকাশে অঙ্গিকারবদ্ধ....

ট্যাগস

জনপ্রিয় সংবাদ

করোনা থেকে জুলাই আন্দোলন: ছয় বছরের শিখন ঘাটতিতে সংকটে শিক্ষা, কোচিং নির্ভরতা বেড়েছে; ২০২৭ সালের পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ

ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ অপপ্রচার: ড. মাহদী আমিন

আপডেট সময় ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬